রমজানে ত্যাগ করুন ১২টি বদভ্যাস
ডেস্ক: সারা বছর ঘুরে পবিত্র রমজান আসে মাত্র একটি মাসের জন্য। আর একটি মাসে অনেক সুঅভ্যাস গড়ে নেয়া যায়। অথচ আমাদের কাছে রোজার গুরুত্বের চেয়ে অনেক সময় মুখ্য হয়ে ওঠে কয়েকটি বিষয়। এ অভ্যাসগুলো এখানে তুলে ধরা হলো:
(১) দিনে অতিরিক্ত ঘুমানো। ব্যাপারটা অনেকটাই যেন রাতকে দিনে আর দিনকে রাতে পরিণত করা। অনেক মুসল্লি আছেন, যারা সারা রাত ধরে জেগে এবাদত করেন। কিন্তু সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দেন। (২) অলসতা ও শ্রম-বিমুখতা কাটিয়ে উঠুন। (৩) খেলাধুলো করে, ভিডিও গেইম খেলে, টেলিভিশন দেখে বা এ জাতীয় অন্য কোন বিনোদনে ব্যস্ত থেকে দিনের পুরোটা সময় পার করে দেয়া। রোজা রাখা সত্ত্বেও আল্লাহর এবাদত না করা। (৪) লোক-দেখানোর জন্য রোজা রাখা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। (৫) বাড়িতে স্ত্রী বা কন্যাদের অতিরিক্ত সময় রান্না-বান্নায় ব্যস্ত রাখবেন না। তারা সঠিক সময় এবাদত করতে পারছেন কিনা সেদিকেও পর্যাপ্ত খেয়াল রাখুন। (৬) রোজার মাহাত্ম্যকে উপেক্ষা করে ঈদের জন্য বহু আগে থেকেই বাড়ি সাজানো শুরু করে দেয়া। (৭) সারা রাত জেগে থেকে অপ্রয়োজনীয় কোন কাজে ব্যস্ত থাকা। অনেকেই রাতে টিভি দেখে বহু সময় এভাবে নষ্ট করেন। (৮) তারাবিহ নামাজের পর অযৌক্তিক সামাজিক কার্যক্রমে অংশ নেয়া। (৯) রমজানে ইফতারির খাদ্য-সামগ্রী বা উপকরণ করতে অতিরিক্ত অর্থ ব্যয় করা। মনে রাখতে হবে, ইফতারি কোন ভূরিভোজ নয়। (১০) রাতে খাওয়ার সময় বেশি সময় ব্যয় করা। (১১) রাতে বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনের সঙ্গে আড্ডা দেয়া। (১২) ঈদের আগের দশ দিন রোজার মূল উদ্দেশ্য গুরুত্বকে বেমালুম ভুলে গিয়ে ঈদের প্রস্তুতিতে সময় ব্যয় করা। আর এমনটা করতে গিয়ে অনেকেই নামাজ পড়া, কোরআন শরিফ তেলাওয়াত ছেড়ে দেন।মানবজমিন

সর্বশেষ সংবাদ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity