রমজানে মুসলমানদের প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ‘উষ্ণতম শুভেচ্ছা’
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। সারা বিশ্বের মুসলমানদের প্রতি ‘উষ্ণতম’ শুভেচ্ছা জানান ওবামা দম্পতি। হোয়াইট হাউস থেকে গত বুধবার পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে গতকাল বৃহস্পতিবার রোজা শুরু হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও গতকাল সিয়াম-সাধনার মাস শুরু হয়। এ খবর দিয়েছে অনলাইন আল-আরাবিয়া। ওই বিবৃতিতে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে যারা রমজান মাস পালন করছেন, তাদের সবার জন্য মিশেল ও আমি উষ্ণতম শুভেচ্ছা পাঠাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, পবিত্র রমজান মাস ‘ধর্মবিশ্বাস, সহানুভূতি ও ক্ষমাশীলতা বৃদ্ধি এবং প্রতিকূল পরিস্থিতিতে উদ্যম বজায় রাখা’র সময়। শুভেচ্ছা-বার্তায় ওবামা বলেন, রমজানে পরিবারসহ সম্প্রদায়ের সবাই একসঙ্গে ইফতার ও নামাজে অংশগ্রহণের মাধ্যমে মুসলমানদের সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটে। এদিকে মুসলমান রোজাদারদের জন্য রমজান মাসে হোয়াইট হাউসে একটি ইফতার পার্টির আয়োজন করা হবে বলে জানা গেছে। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!