রমজান ও করোনাকালে আটলান্টিক সিটিতে ‘হিউম্যানিটি’র খাদ্য বিতরণ
আটলান্টিক সিটি সংবাদদাতা- মাহে রমজান ও করোনাকালে নিউজারসির আটলান্টিক সিটিতে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছে আটলান্টিক সিটির দুই প্রবাসী বাংলাদেশী এ্যাকটিভিষ্ট আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী এবং আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার এর নেতৃত্বাধীন ‘হিউম্যানিটি’। গত দশ মে রবিবার বিকেলে আটলান্টিক সিটির ‘রেসকিউ মিশন’ এ প্রায় শতাধিক দুঃস্থদের মাঝে খাদ্য বিতরন করা হয়।
‘হিউম্যানিটি’র এই মহতী উদ্যোগে সহায়তার হাত প্রসারিত করে এগিয়ে এসেছিলেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া, জাহাংগীর হোসেন ভূঁইয়া, রওশন উদদীন, শীলা আজিজ, মো: রিপন, পুলক কান্তি দাশ, শান্তনু সরকার প্রমুখ। এই খাদ্য সহায়তা প্রসঙ্গে আয়োজকরা বলেন, ‘আমরা সবসময় নিজেদের সাধ্যানুযায়ী মানুষের বিপদে দাঁড়ানোর চেষ্টা করি। করোনার এমন দুর্যোগময় পরিস্থিতিতে ও রমজানকালীন সময়ে আমাদের সবার একে অন্যের পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। বিশেষ করে কমিউনিটি এ্যাকটিভিষটদের আরও বেশি প্রয়োজন। কমিউনিটি এ্যাকটিভিষট হিসেবে দায়িত্বশীলতার জায়গা থেকেই এই কাজটি করেছি আমরা। করোনার এই দু:সময়ে একা একা ভালো থাকা সম্ভব নয়,সবাইকে নিয়েই আমাদের ভালো থাকতে হবে – এমন প্রেরণা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি।
‘হিউম্যানিটি’র এই মহতী প্রয়াসে যেসব মানবতাবাদী তাঁদের সহায়তার হাত প্রসারিত করেছেন উদ্যোক্তারা তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ‘হিউম্যানিটি’র মানবিক কর্মকান্ডে অংশগ্রহনে আগ্রহীদেরকে উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করার জন্য তাঁরা অনুরোধ জানিয়েছেন। রমজান ও করোনার এই সংকটকালে প্রবাসী বাংলাদেশীদের এই খাদ্য সহায়তা আটলান্টিক সিটির সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে। এই খাদ্য সহায়তার মাধ্যমে প্রবাসে বাংলাদেশীদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে বিদগ্ধজনরা মনে করেন।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং