রসায়নে নোবেল পেলেন দুই মার্কিন বিজ্ঞানী রবার্ট লেফকোইজ ও ব্রায়ান কোবিলকা

চলতি বছর রসায়নে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী রবার্ট লেফকোইজ ও ব্রায়ান কোবিলকা। মানবদেহের কোষের রসায়ন নিয়ে গবেষণার জন্য তারা এ পুরস্কার পেলেন। মানবদেহের কোটি কোটি কোষ যেভাবে তাদের পরিবেশ তৈরি করে নেয়, তা নিয়ে কাজ করেছেন তারা। এক কোষ থেকে আরেক কোষে যে জটিল অন্তর্জালের মাধ্যমে তথ্য আদান-প্রদান চলে, তা নিয়ে কাজ করেছেন এই দুই বিজ্ঞানী। তারা এ পদ্ধতির নাম দিয়েছেন ‘জি প্রোটিন-কাপল্ড রিসেপ্টরস’। গতকাল বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স সম্মানজনক এই পুরস্কারের জন্য রবার্ট জে লেফকোইজ (৬৯) এবং ব্রায়ান কোবিলকার (৫৭) নাম ঘোষণা করে।
চিকিত্সা বিজ্ঞানের তথ্য অনুযায়ী, প্রতিটি বাহ্যিক উদ্দীপনা মানব দেহের কোষ থেকে কোষে ছড়িয়ে দেয়া এবং এরপর শারীরিক প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে কোষের দেয়ালের সংকেত গ্রহণকারী ‘রিসেপটর’ গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন ভয় জাগানোর মতো কিছু ঘটলে সেই তথ্য এই রিসেপটরের মাধ্যমে কোষ থেকে মস্তিষ্কে পৌঁছায়। এরপর হরমোন নিঃসরণের মাধ্যেমে মস্তিষ্ক আমাদের ভয়ের অনুভূতি জাগিয়ে সতর্ক করে দেয়। তখন শরীর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয় । রয়্যাল সুইডিশ একাডেমির বিবৃতিতে বলা হয়, ‘জি প্রোটিন কাপলড রিসেপটর’ ঠিক কোন রাসায়নিক প্রক্রিয়ায় তথ্য আদান-প্রদানের কাজটি করে -গবেষণায় তা দেখিয়েছেন লেফকোইজ ও কোবিলকা।’
নোবেল জয়ের খবরে প্রতিক্রিয়ায় অধ্যাপক লেফকোইজ বলেন, সুইডেন থেকে যখন নোবেল কমিটির টেলিফোন এলো, তখন আমি ঘুমাচ্ছিলাম। আপনাদের বলতেই হচ্ছে, আমি আসলে কানে তুলা দিয়ে ঘুমাই। ফোন যখন এলো, আমি শুনতে পাইনি। আমার স্ত্রী পাশ থেকে কনুইয়ের ধাক্কায় আমার ঘুম ভাঙায়। সুতরাং বুঝতেই পারছেন, খবরটা ছিল একেবারেই আকস্মিক, অভাবনীয়।’
লেফকোইজ ১৯৬৬ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে যোগ দেন হাওয়ার্ড হিউস মেডিকেল ইনস্টিটিউটে। ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে মেডেসিন ও বায়োকেমিস্ট্রির অধ্যাপক হিসাবেও কাজ করেছেন তিনি। আর কোবিলকা ১৯৮১ সালে ইয়েল থেকে ডক্টরেট করেন। বর্তমানে স্ট্যানফোর্ড ইউনিভার্সির স্কুল অব মেডিসিনে মলিকিউলার ও সেলুলার ফিজিওলজির অধ্যাপক হিসাবে কাজ করছেন। নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন দুই বিজ্ঞানী। সূত্র বিবিসি, রয়টার্স, এএফপি।ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests