রাজনীতিতে শাবানা!

বাংলা চলচ্চিত্রের সাড়া জাগানো নায়িকা শাবানা রাজনীতিতে আসছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। প্রাথমিক প্রস্তুতি হিসেবে তিনি তার স্বামী ওয়াহিদ সাদিককে সাথে নিয়ে শ্বশুরবাড়ি যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে সামাজিক কাজে সম্পৃক্ততা শুরু করেছেন। বড়েঙ্গা গ্রামে তাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামের নিকটজনদের কাছে ‘নায়িকা শাবানা’ পরিচয়ের বাইরে তিনি রত্না নামে পরিচিত। যশোর জেলার ৫নং সংসদীয় আসন অভয়নগর-কেশবপুর এলাকা থেকে আওয়ামী লীগের টিকেটে তার নির্বাচন করার কথা এখন এলাকার মানুষের মুখে মুখে।
৫নং মঙ্গলকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সম্পর্কে শাবানার দেবর আবদুল্লাহ আল আহসান বাচ্চু জানান, গত দুই বছরে শাবানা তিনবার বড়েঙ্গা গ্রামে এসেছেন। সব সময়ই তার সাথে স্বামী ওয়াহিদ সাদেক ছিলেন। ৩-৪ বছর আগে ওয়াহিদ সাদেকের দুই ভাইয়ের মৃত্যুর সময় তারা আসেননি। অথচ গত দুই বছরে শাবানা গ্রামের মসজিদ নতুন করে নির্মাণ করেছেন। ওই গ্রামেই তার দেওয়া (সাবেক ইউপি চেয়ারম্যান) ১০ কাঠা জমিতে শাবানা মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে ওয়াহিদ সাদেকের ভাতিজা আরিফ সাদেকের জন্য শাবানা একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন। নির্বাচনী প্রচারণার জন্য শাবানা এই বাড়িতেই থাকবেন বলে এলাকায় চাউর হয়েছে। বড়েঙ্গা গ্রামে অবস্থানকালে শাবানা চাচা শ্বশুর কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল হালিমের বাড়িতে থাকেন। আওয়ামী লীগের গত টার্মের শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকও এই এলাকার এমপি ছিলেন। তিনি ওয়াহিদ সাদেকের চাচাত ভাই।
গত শনিবার শাবানা বড়েঙ্গা গ্রামে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাজনীতিতে তার অভিষেক ঘটতে যাচ্ছে বলে লোকমুখে সবখানে ছড়িয়ে পড়ে। দুপুরে বড়েঙ্গা পৌঁছানোর পর এলাকায় মানুষের ঢল নামে। বাংলা সিনেমার কিংবদন্তি এই নায়িকাকে একনজর দেখার জন্য দূরের গাঁয়ের মানুষেরাও ছুটে আসে আব্দুল হালিমের বাড়িতে। তার নিরাপত্তার জন্য সাদা পোশাকে দুজন পুলিশ নিয়োজিত ছিলেন। সন্ধ্যায় তারা ফিরে যান খুলনা শহরে। ওয়াহিদ সাদেকের পিতা খুলনা শহরের শামসুর রহমান রোডে বাড়ি করে বসবাস করতেন। শাবানার শ্বশুরের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলেও শাবানা দম্পতি অংশ নেন।
রাজনীতিতে সম্পৃক্ততার ব্যাপারে শাবানার মন্তব্য জানতে ফোনে এবং মোবাইলে মেসেজ পাঠিয়েও জবাব পাওয়া যায়নি। এ ব্যাপারে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ইত্তেফাককে বলেন, ‘শাবানার রাজনীতিতে আসা কিংবা নির্বাচনে অংশগ্রহণের কথা স্রেফ গুজব। এ ধরনের কোনো কথা আমি শুনিনি।’ ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests