Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

রানওয়ে সংস্কারের জন্য অক্টোবর থেকে রাতে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: June 6, 2012 | 7:05 PM

বিশেষ প্রতিনিধি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অক্টোবর মাস থেকে রাতে সকল প্রকার ফ্লাইট বন্ধ থাকবে। কোন ধরনের ফ্লাইট ওঠানামা না করার কারণে ওই সময় থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিদেশী এয়ারলাইন্সগুলোকে তাদের ফ্লাইট সিডিউল পুনঃনির্ধারণ করতে হবে। এ বিষয়টি শিগগিরই এয়ারলাইন্সগুলোকে জানিয়ে দেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ওই সময়ে মূল রানওয়ের কাজ করা হবে। এ কারণে ওই সময়ে দিনে ফ্লাইট চললেও রাতে চলবে না। সংশ্লিষ্টরা মনে করছেন, দিনের বেলায় চাপ ওই সময়ে একটু বাড়বে। এর  আগে রানওয়ের ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মেরামত কাজ শেষ করা হবে। এতে দিনের বেলা বেশি ফ্লাইট ওঠানামা করলেও কোন সমস্যা হবে না। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ স্থানের কাজ শুরু হয়েছে। ৩রা জুন থেকে কাজ শুরু হয়েছে। সূত্র জানায়, বিমানবন্দরের ১৮৭ কোটি টাকা ব্যয়ে ১০ হাজার ৫ শ’ ফুট রানওয়ের মেরামত কাজ করা হবে। রানওয়ের ধারণক্ষমতা ও শক্তি বাড়ানোর জন্য রানওয়ের ওপর ২০  সেন্টিমিটার এসফল্ট কংক্রিট আস্তরণ  দেয়া হবে। ইতিমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ২০১৩ সালের ৩০শে জুন মেরামত শেষ করার সময় নির্ধারণ করেছে। তারা মনে করছেন, যথাসময়ে কাজ শেষ করতে তারা সফল হবেন। সিভিল এভিয়েশনের অর্থায়নেই এ কাজ চলছে। বিমানবন্দরের কাজ করছে আবদুল মোনেম লিমিটেড।
সূত্র জানায়, ২০০৬ সালে বিমানবন্দরের মেরামত কাজ শুরু করা গেলে ভাল হতো। এখন কাজ করতে যে পরিমাণ টাকা খরচ হবে তখন এর চেয়ে কম খরচে তা সম্ভব হতো। কিন্তু নির্ধারিত সময়ে সেটি শেষ করতে না পারার কারণে সমস্যা বেড়েছে। সেই সঙ্গে খরচও বেড়েছে। সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখনও ক্যাটিগরি এক নম্বরে উঠতে পারেনি। কারণ এখনও তারা আইকা’র দেয়া সকল শর্ত পূরণ করতে পারেনি। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ফ্লাইট পরিচালনার জন্য যে সব শর্ত পূরণ করতে হবে এর এক নম্বর হচ্ছে- বিমানবন্দরের ক্যাটিগরি উন্নতি করা। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান ৩রা জুন সংস্কার কাজের সূচনা করেছেন। ১৯৯৬ সালে রানওয়ে  মেরামত করা হয়েছিল। এরপর অন্যান্য কাজ হলেও রানওয়ের কাজ করা হয়নি। মন্ত্রী ফারুক খান বলেছেন, শাহজালাল বিমানবন্দরের রানওয়ের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। বিদেশীরা এই বিমানবন্দরের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেন। আমরা যে আন্তর্জাতিকমানের কাজ করতে পারি, এটি হবে তারই প্রমাণ। কোন ধরনের দুর্ঘটনা ছাড়া যাতে মেরামত কাজ শেষ হয়, সে ব্যাপারে কর্মকর্তাদের লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV