Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

রানী ও গর্ডন ব্রাউনকে টার্গেট করেছিল নিউজ অব দ্য ওয়ার্ল্ড

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: July 13, 2011 | 1:48 AM

ইউএসএ নিউজ ডেস্ক: দু’দিন আগে বন্ধ হয়ে যাওয়া ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডের প্রকাশনা সংস্থার সঙ্গে আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীদের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ তুলেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। গর্ডনের অভিযোগ, প্রকাশনা সংস্থা নিউজ ইন্টারন্যাশনাল তার এবং আরও অনেকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে সন্ত্রাসীদের ব্যবহার করছে। একই সংস্থার আরেকটি পত্রিকা সানডে টাইমস তাকে হেয় প্রতিপন্ন করছে বলেও অভিযোগ করেন তিনি। গতকাল মঙ্গলবার গর্ডন ব্রাউন এসব কথা বলেন। অবশ্য তার এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে নিউজ ইন্টারন্যাশনাল। খবর বিবিসি, আলজাজিরা ও জি নিউজ অনলাইনের।বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ফোনে আড়িপাতার দায়ে গত রোববার বন্ধ হয়ে যায় দেড়শ’ বছরের পুরনো ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড। সম্প্রতি দ্য সানডে টাইমস ব্রিটেনের বিগত লেবারদলীয় সরকারের সর্বশেষ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের বেশ কিছু গোপনীয় বিষয়ে প্রতিবেদন করে। এর মধ্যে একটি হচ্ছে, গর্ডন ‘জলের দামে’ একটি ফ্ল্যাট কিনেছেন। গর্ডন বলেন, ছেলের ভবিষ্যৎ চিন্তা করে এ তথ্য আমরা খুব গোপন রেখেছিলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সমান নিরাপত্তা ও প্রোটেকশন পেয়েও যদি আমাকে সাংবাদিকদের এ রকম অনৈতিক আচরণের শিকার হতে হয়, তাহলে সাধারণ জনগণের কী অবস্থা দাঁড়াচ্ছে! তার মতে, প্রতিষ্ঠানটি কীভাবে ক্ষমতার অপব্যবহার করেছে তার তদন্ত হওয়া উচিত।
রাজপরিবারও হ্যাকিংয়ের শিকার হয়েছিল : রানী দ্বিতীয় এলিজাবেথকেও ছাড় দেয়নি নিউজ অব দ্য ওয়ার্ল্ড। তথ্য পেতে রাজপরিবারের নিরাপত্তা কর্মকর্তাদের ঘুষ দিয়েছিল পত্রিকাটি। রানী ছাড়াও তার সহযোগী এবং রাজপরিবারের সদস্যদের বিষয়ে তথ্য পেতে এ অপতৎপরতা চালিয়েছিল পত্রিকাটি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে বলা হয়, সম্প্রতি গোয়েন্দারা প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাদের জানানো হয়, তাদের ফোনালাপে আড়িপাতা হয়ে থাকতে পারে। পার্লামেন্টের জেরার মুখে পুলিশ : দুই বছর আগেও নিউজ অব দ্য ওয়ার্ল্ড একবার ফোনে আড়িপেতে ধরা খেয়েছিল। তখন কেন তা তদন্ত করা হলো না তার জবাব চেয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এ নিয়ে জিজ্ঞাসাবাদ করছে একটি পার্লামেন্টারি কমিটি। গতকালের এ জিজ্ঞাসাবাদের আগে বিরোধী দল লেবার পার্টির একজন এমপি লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জন ইয়াটসের পদত্যাগ দাবি করেন।সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV