রাশিয়ার দিকে পারমাণবিক অস্ত্র ছোড়া হলে পৃথিবীর বিনাশ হবে : রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি রাশিয়ার দিকে পারমাণবিক অস্ত্র ছোড়া হয় তাহলে পৃথিবীর বিনাশ হবে। রাশিয়ার ছোড়া পারমাণবিক অস্ত্রের আঘাতে মুছে যাবে সব কিছু। রাশিয়া যদি টিকে না থাকে তাহলে তেমন পৃথিবী আমাদের প্রয়োজন নেই। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন পুতিন। তিনি এ সপ্তাহে প্রচারণাকালে ভক্ত নারীদের জড়িয়ে ধরে চুমু খেয়েছেন। এ ছবি প্রকাশিত হয়েছে।

পাশাপাশি তিনি পরিষ্কার করে বলেছেন, যদি পারমাণবিক অস্ত্রের আঘাত লাগে রাশিয়ার বুকে, যদি রাশিয়াকে মুছে দেয়ার চেষ্টা করা হয়, সেদিন পৃথিবী টিকে থাকার কোনো অর্থই থাকবে না। টেলিভিশনের এক প্রামাণ্যচিত্রে তিনি বলেছেন, আমি যা বলছি এটা আপনাদের জন্য এবং সারা বিশ্বের জন্য। পুতিন বলেন, আমাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আমি মনে করি তা কখনো ব্যবহারের প্রয়োজন হবে না। তথাকথিত প্রতিশোধ বা পাল্টা হামলায় এগুলো ব্যবহারের তাত্ত্বিক পরিকল্পনা রয়েছে আমাদের। যদি আমাদের ক্ষেপণাস্ত্র সতর্ক ব্যবস্থায় শুধু কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা রেকর্ড হয় তাহলেই শুধু নয়, একই সঙ্গে যদি ক্ষেপণাস্ত্রের উড়ে যাওয়া প্রকৃত পূর্বাভাস দেয়, কোনো যুদ্ধাস্ত্র রাশিয়ার মাটিতে পড়ে তাহলেই আমাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত রয়েছে।
তিনি পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করে দেয়ার হুমকি দিয়ে বলেন, একে বলা হয় প্রতিশোধ বা পাল্টা হামলা। যখনই আমরা আইনগত সাড়া পাবো তখনই এ প্রতিশোধ নেয়া হবে। তিনি বলেন, হ্যাঁ, এটা হবে বিশ্বজুড়ে মানবজাতির জন্য এক ভয়াবহ বিপর্যয়। এটা হবে বিশ্বের জন্য এক ভয়াবহ বিনাশ। রাশিয়ার একজন নাগরিক হয়ে, রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে আমি জানতে চাই রাশিয়ার অস্তিত্ব ছাড়া কোনো বিশ্ব টিকে থাকার প্রয়োজন আছে কি? উল্লেখ্য, এ সপ্তাহে একজন নারী ভক্ত প্রেসিডেন্ট পুুতিনের সঙ্গে একটি সেলফি তুলতে গেলে তিনি তাকে চুমু দেন। এ ঘটনা ধরা পড়ে ক্যামেরায়। সবাই তা দেখে বিস্মিত হয়ে যান। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ওই নারী লারিসা সারগুখিনাকে জড়িয়ে ধরে চুমু খান ৬৫ বছর বয়সী এই রাশিয়ান প্রেসিডেন্ট। সেখানে এক কনসার্ট হচ্ছিল। কনসার্টের পর এ ঘটনা ঘটে। সেখানে ওই কনসার্ট হয় গত ৩রা মার্চ।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes