রাসেল লুৎফুর ও রেহানা আখতার লিমা’র বিবাহোত্তর সংবর্ধনা
নিউইয়র্ক : গত ২৬ ফেব্রুয়ারী, ৯৬-০১ জ্যামাইকা এভিনিউস্থ কর্ডন ব্লু পার্টি হলে ফার্মাসিস্ট রাসেল লুৎফুর ও একাউন্টেন্ট রেহানা আখতার লিমা’র বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।চট্টগ্রামের সন্দ্বীপের এবং বর্তমানে ব্রুকলিন নিবাসী বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা লুৎফুল করিমের জ্যেষ্ঠ পুত্র

রাসেল লুৎফুর ও সিলেটের গোলাপগঞ্জের এবং বর্তমানে ক্যুইন্স নিবাসী আবদুল মতিনের দ্বিতীয় কন্যা রেহানা আখতার লিমা’র উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল প্রবাসী উপস্থিত থেকে নবদম্পতিকে দোয়া করেন ও শুভেচ্ছা জানান।
অত্যন্ত জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কনসাল জেনারেল সাব্বির আহমদ চৌধুরী সহ কমিউনিটির অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নৈশভোজ ছাড়াও
প্রবাসের নামী-দামী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে ছিলেন শাহরীন সুলতানা, চন্দ্রা রায় ও আফজল।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের