Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

‘রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বের দেশ বানাবে’-আনুষ্ঠানিকভাবে প্রাকনির্বাচনী প্রচারণা শুরু ওবামার

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: April 16, 2011 | 10:41 AM

বৃহস্পতিবার শিকাগোয়ে প্রাকনির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বারাক ওবামা এএফপি।    ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার নিজ শহর শিকাগোতে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০১১ সালের পুনর্নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নির্বাচনের জন্য তহবিল সংগ্রহের একাধিক অনুষ্ঠানে তিনি রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে বলেছেন, রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বের দেশ বানাবে। ওবামা বলেন, ‘আমরা ফুরিয়ে যাইনি, অনেক কাজ করার আছে।’ তিনি সব মার্কিনির জন্য ‘আমেরিকান স্বপ্ন’ বাস্তবায়নের তাগিদ দেন। ওই তহবিল সংগ্রহ অনুষ্ঠান উপলক্ষে হোয়াইট হাউস একজন নেতা, স্বামী, বাবা ও বন্ধুর ভূমিকারত বর্তমান মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন মুহূর্তের নতুন নতুন ছবি প্রকাশ করেছে। খবর এএফপি, টেলিগ্রাফ ও জিনিউজ অনলাইনের।
শিকাগোর বিখ্যাত নেভিপিয়ের বলরুমে তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তৃতার মাধ্যমে প্রেসিডেন্ট ওবামা তার প্রাকনির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন। ওই অনুষ্ঠানে টিকিটের প্রবেশমূল্য ছিল ১০০ থেকে ৩৫ হাজার ৮০০ ডলার। অর্থদাতা হিসেবে ২ হাজার ৩০০ সমর্থক সেখানে সমবেত ছিলেন। এটা শিকাগোর তিনটি নির্বাচনী তহবিল সংগ্রহ অনুষ্ঠানের মধ্যে একটি। বাকি দুটি অনুষ্ঠান হয়েছে অত্যন্ত ব্যয়বহুল রেস্টুরেন্টে। বিশ্লেষকরা বলছেন, ২০০৮ সালের নির্বাচনের সময় ওবামা ৭৫০ কোটি ডলারের তহবিল গড়ার নজির স্থাপন করেছিলেন। এবারের নির্বাচনে তার লক্ষ্য ১ হাজার ডলারের তহবিল। সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ওবামা তার দায়িত্ব পালনের সফল সমাপ্তির জন্য তাদের সহযোগিতা কামনা করেন। তিনি সমালোচনা করে বলেন, রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বের দেশ বানাতে চায়। তিনি রিপাবলিকানদের বাজেটে ব্যয় সংকোচনের দাবি প্রসঙ্গে বলেন, ‘তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা মহাসড়ক ও সেতু এবং রাস্তা প্রশস্তকরণ ও দ্রুতগতির রেল খাতে বিনিয়োগ করতে পারব না।’ রিপাবলিকানদের কথা মানা হলে যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের মতো খানাখন্দের দেশে পরিণত হবে। বিমানবন্দরগুলোর অবস্থা আমাদের ইরাকের চেয়ে বেশি শোচনীয় হয়ে পড়বে বলে তিনি শিকাগোর অভিজাত একটি রেস্টুরেন্টে আয়োজিত আরেক অনুষ্ঠানে সমবেত সমর্থকদের কাছে আশঙ্কা ব্যক্ত করেন। এদিকে পুনর্নির্বাচনী প্রচারণা শুরু উপলক্ষে হোয়াইট হাউস প্রেসিডেন্ট ওবামার নতুন কিছু ছবি প্রকাশ করেছে। সেসব ছবিতে মূর্ত হয়েছে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের ফাঁকে অন্য এক ওবামার কর্মকাণ্ড। এক ছবিতে দেখা যাচ্ছে, ওবামা মিস ফ্লোরিডা মেমোরিয়াল ইউনিভার্সিটি নির্বাচিত মরিশা জাগরুপের সঙ্গে কৌতুক করছেন, আবার আরেক ছবিতে দেখা যাচ্ছে সফররত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের সঙ্গে অ্যাসে নিয়মে ফুটবল খেলার ভঙ্গিরত ওবামাকে। বিশ্লেষকরা বলছেন, বহস্পতিবারের শিকাগোর তিনটি অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করার লক্ষ্য হচ্ছে উদারমনা ভোটারদের সমর্থন আদায় করা_ যারা গতবার তাকে ক্ষমতায় বসিয়েছিল।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV