রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড় থেকে স্যান্টোরাম সরে দাঁড়ানোয় কতটা সুবিধা পাবেন মিট রমনি?
মিট রমনি, রিক স্যান্টোরামনিউইয়র্ক, পেনসিলভানিয়া, টেক্সাস, ক্যালিফোর্নিয়াসহ গুরুত্বপূর্ণ ১৭টি অঙ্গরাজ্যের প্রাইমারি (প্রাথমিক বাছাই) বাকি থাকতেই রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড় থেকে রিক স্যান্টোরামের সরে দাঁড়ানোর ঘটনায় চমক আছে। এর ফলে আগস্ট মাসে ফ্লোরিডায় অনুষ্ঠেয় রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় সম্মেলনের আগেই প্রেসিডেন্ট পদে মিট রমনির প্রার্থিতা কার্যত নিশ্চিত হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী হিসেবে এটি বাড়তি কোনো সুবিধা এনে দেবে কি রমনিকে?
রিপাবলিকান পার্টির প্রার্থিতা প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় রমনির এখন আর সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই বলে মনে করেন ক্লেয়ারমন্ট ম্যাকিনা কলেজের অধ্যাপক জন পিটনি। তিনি বলেন, তাঁর (রমনি) সক্রিয় থাকা প্রয়োজন, যদি তিনি শুধু রাজনৈতিক সংবাদ প্রচারের ক্ষেত্রে প্রেসিডেন্ট ওবামার ওপর কর্তৃত্ব করতে চান।
জন পিটনি বলেন, ‘১৯৯৬ সালে মনোনয়ন নিশ্চিত করার পর রিপাবলিকান প্রার্থী বব ডোল প্রচারণা বন্ধ করে দিয়েছিলেন। এ সুযোগে নিজের পক্ষে জনমত বাড়াতে সক্ষম হয়েছিলেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী বিল ক্লিনটন। রমনি এমন ঘটনার মুখোমুখি হতে নিশ্চয়ই চাইবেন না।’
ক্লেয়ারমন্ট ম্যাকিনা কলেজের অধ্যাপক জানান, রিপাবলিকান পার্টির প্রধান অংশ কট্টর ডান ও রক্ষণশীল খ্রিষ্টানরাই ছিল স্যান্টোরামের শক্তির মূল ভিত্তি। এ গোষ্ঠীটি রমনিকে অবিশ্বাস ও সন্দেহের চোখে দেখে। তাদের কাছে টানাই হবে এখন রমনির প্রধান কাজ।
যুক্তরাষ্ট্রের এমরি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যালান আব্রামোভিটজ বলেন, ‘এখন রমনি রিপাবলিকান পার্টির মধ্যকার ঐক্যের প্রতি মনোযোগী এবং ওবামার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিতে পারবেন।’
আইওয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্টিফেন স্মিডটের বক্তব্য ‘স্যান্টোরামের সরে দাঁড়িয়ে মিট রমনির পথ পরিষ্কার করে দিয়েছেন।’
তবে স্যান্টোরামের সরে যাওয়া কিংবা রমনির প্রার্থিতা চূড়ান্ত হওয়া—দুটির কোনোটিতেই বিস্মিত নয় ওবামা শিবির। প্রেসিডেন্ট ওবামার পুনর্নির্বাচনী প্রচারণার ব্যবস্থাপক জিম মেসিনা বলেন, শেষ পর্যন্ত রমনি তাঁর প্রতিদ্বন্দ্বিদের পাহাড় পরিমাণ নেতিবাচক প্রচারণার মাধ্যমে পরাজিত করতে পেরেছেন এর মধ্যে বিস্ময়ের কিছু নেই। এক বিবৃতিতে তিনি বলেন, ‘তিনি (রমনি) বা তাঁর বিশেষ স্বার্থগোষ্ঠী নেতিবাচক প্রচারণার মাধ্যমে প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার সামর্থ্য রাখেন না। মার্কিন নাগরিকেরা তাঁকে (রমনি) অনেক দেখেছে। এর মধ্যে কম লোকই তাঁকে পছন্দ করে। এর চেয়েও কম লোক তাঁকে বিশ্বাস করে।’
এত দিন পেছন থেকে মিট রমনিকে সমর্থন দেওয়া রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের বড় অংশ স্যান্টোরামের সরে দাঁড়ানোর ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন। রিপাবলিকান দলের ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রিনস প্রাইবাস স্যান্টোরামের প্রস্থানকে ‘প্রশংসনীয়’ বলে মন্তব্য করেছেন।
এদিকে রিপাবলিকান পার্টির প্রভাবশালী রক্ষণশীল নেতারা মিট রমনির প্রচারণায় রিক স্যান্টোরামকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন। ফ্যামিলি রিসার্চ কাউন্সিলের প্রধান টনি পারকিন্স বলেন, ‘যদি তারা (রমনি শিবির) সফল হতে চায়, তাহলে স্যান্টোরামকে নির্বাচনী প্রচারণায় ব্যবহারের জন্য পথ খুঁজে বের করা উচিত। রমনির পক্ষে জনমতকে প্রভাবিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।’ এএফপি, পলিটিকো ডট কম।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests