Monday, 8 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী রমনিকে প্রেসিডেন্ট ওবামা’র অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: May 31, 2012 | 4:28 PM

ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর মিট রমনিকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে আসন্ন নির্বাচনের সময় ওবামা-রমনি উভয়ই পরস্পরের পরিবারের প্রতি নিজেদের শুভ কামনা ব্যক্ত করেছেন। ওবামার নির্বাচনী প্রচারণাবিষয়ক মুখপাত্র বেন লাবোল্ট বলেছেন, রমনির সঙ্গে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বিতর্কের আশা করছেন তারা। এ খবর দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু মার্কিন অর্থনীতি। এখনও বহু ভোটার সিদ্ধান্তহীনতায় ভুগছেন। রমনি না ওবামা কাকে নির্বাচিত করবেন তারা- এমন প্রশ্নই এখন ভাবিয়ে তুলেছে মার্কিন জনগণকে। ওদিকে টেক্সাসের প্রাইমারিতে সহজ জয় পাওয়ার পর রমনীকে শুভেচ্ছা জানায় ওবামা শিবির। কিন্তু রমনির পাশে দেখা গেছে সে ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বারাক ওবামার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এজন্য তাকে নিয়ে ফের নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ১১৪৪টি ডেলিগেট পেতে হয়। মঙ্গলবার রমনি তা অর্জন করেন। ফলে তিনি এখন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী। এ বিষয়ে ফ্লোরিডার টাম্পা থেকে আগস্টের শেষের দিকে দলীয় সম্মেলন থেকে ঘোষণা আসবে। বারাক ওবামার মুখপাত্র বেন লাবোল্ট বুধবার বলেছেন, রিপাবলিকান দল থেকে মনোনয়ন নিশ্চিত করার পর রমনিকে ফোন করে অভিনন্দন জানান ওবামা। এ সময় ওবামা বলেন, তিনি সুস্থ ও খুব গুরুত্বপূর্ণ একটি বিতর্কের জন্য অপেক্ষা করছেন। তাতে আমেরিকার ভবিষ্যৎ নিয়ে বিতর্ক হবে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV