রিপোর্ট লেখার জন্য শিশু চুরি
ইউএসএনিউজ ডেস্ক: হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কেমন তা হাড়ে হাড়ে টের পেলেন সৌদি আরবের দুই নারী সাংবাদিক। আরব নিউজ জানায়, রিপোর্ট লেখার জন্য সেবা ও নিরাপত্তা ব্যবস্থা পরখ করতে জেদ্দার একটি মা ও শিশু হাসপাতালে গিয়েছিলেন তারা। সেখানে একটি নবজাতককে চুরি করেন তারা। উদ্দেশ্য ছিল, হাসপাতালে নবজাতকরা কতটা নিরাপদ এবং ছিনতাইর ঘটনা ঘটলে পুলিশ কতটা তৎপর হয় তা পরখ করা।কিন্তু নবজাতকটি নিয়ে বের হবার আগেই গেটে তাদের নিরাপত্তারক্ষীরা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সৌদি আরবের ওকায অ্যারাবিক নামের ওই পত্রিকার সম্পাদক মুহাম্মদ আল টুনিশি জানান, ওই সাংবাদিক তার অনুমতি নিয়েই কাজটি করেছেন। ঘটনা জেনে পুলিশ তাদের সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়।
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes