Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

 রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের পরিবারের নাম ব্যবহার না করার আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: August 9, 2017 | 12:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের পরিবারের নাম ব্যবহার না করার আহবান জানান হয়েছে পরিবারের পক্ষ থেকে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শশুর, বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমানের পিতা এবং বাংলাদেশ সরকারের সাবেক কৃষি ও যোগাযোগমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে গত ৬ আগস্ট রোববার বাদ আছর হযরত শাহজালাল মাজার মসজিদের মিলাদ মাহফিল শেষে মাজার প্রাঙ্গনে শিরণী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আত্মীয়-স্বজন ছাড়ও সিলেট সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের পর পর হযরত শাহজালাল মাজার এর পিছনের গেটেই কিছু সুবিদাবাদী লোকজন রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের পরিবারের পক্ষে ব্যানার সাটিয়ে শিরনি বিতরণ করেন। অথচ উক্ত অনুষ্ঠানে পরিবারের কোন সদস্য উপস্থিত ছিলেন না। ভবিষ্যতে পরিবারের নাম ব্যবহার করে ব্যানার টানিয়ে কেউ যেন এ ধরনের মিলাদ ও শিরনী বিতরণ না করার জন্য রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ভাতিজা বাবর আলী খান বিশেষ ভাবে অনুরোধ করেছেন। বিবৃতিতে তিনি আরো বলেন, যে কোন ব্যক্তি, দল অথবা সামাজিক সংগঠন মাহবুব আলী খানের নামে মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করতে পারবেন। তবে পরিবারের নাম ব্যবহার করবেন না। ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজন কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সকলকে আহবান জানান বাবর আলী খান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV