Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

রুশ প্রেসিডেন্ট পুতিন ইয়েমেন যুদ্ধ বন্ধে কোরআনের উদ্ধৃতি দিলেন

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: September 17, 2019 | 1:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রাশিয়ার প্রেসেডিন্টে পুতিন ইয়েমেন যুদ্ধ বন্ধে কোরআন থেকে উদ্ধৃতি দিলেন। তুরস্ক সফরে গিয়ে এক বিবৃতিতে সুরা আল-ইমরান থেকে তিনি উদ্ধৃতি দেন। দেশ রুপান্তর ও আরটি

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, সোমবার আঙ্কারায় এক প্রেস ব্রিফিংয়ে ইয়েমেন যুদ্ধে থেকে সরে আসতে সৌদি নেতৃত্বাধীন মুসলিম দেশগুলোসহ সব পক্ষের প্রতি আহ্বান জানান পুতিন।

এ সময় তার পাশে ছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান এবং ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।

পুতিন কোরআন থেকে সুরা আল ইমরানের একটি আয়াত উল্লেখ করেন। সুরাটির ১০৩ নম্বর আয়াতটিতে বলা হয়েছে,“আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো। তোমরা ছিলে পরস্পরের শক্র। তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন। ফলে তাঁর অনুগ্রহ ও মেহেরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছ।

কোরআনে আরও একটি শিক্ষার কথা পুতিন এ সময় উল্লেখ করেন। যাতে বলা হয়েছে, আত্মরক্ষার জন্য যুদ্ধ করা যায়।

এরপরই হাস্যরসাত্মক সুরে তিনি বলেন, আত্মরক্ষার জন্য সৌদি আরবেরও উচিত রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা, যেভাবে ইরান এবং তুরস্ক কিনছে।

তিনি এ সময় সিরিয়া পরিস্থিতি, ইয়েমেন যুদ্ধ এবং সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলার পরর্বতী অবস্থা নিয়ে রাষ্ট্র নেতাদের সঙ্গে আলোচনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV