Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
সব ক্যাটাগরি

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: March 3, 2026 | 2:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২ মার্চ সোমবার। নিউইয়র্কে কুইন্সের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে ধর্মীয় উৎসব আমেজে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী চাঁদপুরবাসীর মিলন মেলায় পরিণত হয় এ ইফতার মাহফিল। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সংগঠনের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মাসুমের পরিচালনায় এবং সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও মূলধারার ব্যবসায়ী আকতার হোসেন বাদল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি ডা. এনামুল হক, কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আসেফ বারি টুটুল, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি আমিন খান জাকির।
মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মুনমুন হাসিনা বারি এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল।
মাহফিলের সার্বিক তত্ত্বাবধানকারিদের মধ্যে আরো ছিলেন ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক নূরে আলম মনির, সদস্য সচিব আবু ছাদেক, আমিন খান জাকির ও প্রচার সম্পাদক মো. নূর হোসাইনসহ সংগঠনের কর্মকর্তারা।
ইফতার মাহফিলে প্রবাসী চাঁদপুরবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক বাংলাদেশী যোগ দেন।
প্রধান অতিথির বক্তব্যে আকতার হোসেন বাদল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র কর্মকান্ডের প্রশংসা করে সকলকে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে ভূমিকা রাখার আহবান জানান।
দেশে গরিব প্রতিবেশীদের মধ্যে অন্তত দুটি পরিবারের মাঝে বার্ষিক দুটি বাড়ি নির্মাণ করে দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন সংগঠনের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মাসুম।
এই মাহফিলে সব ধরনের ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়নে অবদান রাখার পাশাপাশি কমিউনিটিতে এগিয়ে চলাকে ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসহ দেশ, প্রবাস ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম মাসুম।
সংগঠনের সভাপতি মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল ইফতার মাহফিলে অংশ গ্রহণ করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV