Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

রোজগার করা স্ত্রীকে বেশি পছন্দ স্বামীর!

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: January 9, 2012 | 11:28 PM

আয়-রোজগার না করা স্ত্রীর চেয়ে রোজগার করা স্ত্রীকে তুলনামূলক বেশি পছন্দ করেন বেশির ভাগ স্বামী। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
ম্যান’স হেলথ সাময়িকীর যুক্তরাষ্ট্র সংস্করণে প্রকাশিত এ গবেষণাটিতে ১৯৫০-এর দশকের আগে ও পরের সময়ে পুরুষের দাম্পত্য জীবনের তুলনা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে ১৯৫০-এর দশকের আগে পরিবারের অর্থনৈতিক দিক থেকে শুরু করে সবকিছুই নিয়ন্ত্রণ থাকত শুধুই পুরুষের হাতে। স্ত্রীদের কাজ করার অনুমতি দিতেন না স্বামীরা। তবে দিন বদলেছে। আয়-রোজগার করা স্ত্রীদেরই এখন বেশি পছন্দ স্বামীদের।
গবেষণায় দেখা গেছে, এক-তৃতীয়াংশ পুরুষ মনে করে, স্ত্রীর আয় থাকতেই হবে—এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে ৪৫ শতাংশ পুরুষ স্বীকার করেছে, স্ত্রী যদি বেশি আয় করে, তাহলে ঘরবাড়ির কাজ করতেও ‘খুবই আগ্রহী’ তারা।
প্রতি পাঁচজনের একজন স্বামী এরই মধ্যে গৃহে কাজ করছেন। পরিবারে অর্থ জোগান দেওয়া স্ত্রীদের সঙ্গে বেশ সুখেই দিন কাটাচ্ছেন তাঁরা। তবে স্বামীদের অর্ধেক মনে করেন, এ কাজ করতে গিয়ে নিজেদের ‘পুরুষালি ভাব’ বিসর্জন দিতে হয়েছে তাঁদের। এএনআই।প্রথম আলো
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ