রোনালদোর দাম এক হাজার কোটি টাকা!
অনলাইন ডেস্ক : ১৮৯৩ সালে মাত্র ১০০ পাউন্ডে উইলি গ্রুভসকে ওয়েস্টব্রোম থেকে কিনে নিয়েছিল অ্যাস্টন ভিলা। সেটাই ছিল তখনকার দলবদলের বিশ্বরেকর্ড। কেউ কি ভেবেছিল, ১২০ বছর পর ১০০ পাউন্ডের সেই রেকর্ডটা উন্নীত হবে ১০০ মিলিয়ন ইউরোতে! সেটাই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এই পরিমাণ টাকাই নাকি ঢালতে প্রস্তুত আবার ফ্রান্সের শীর্ষ লিগে ফিরে এসেই হইচই ফেলে দেওয়া মোনাকো। বাঘা বাঘা ক্লাবকে টেক্কা দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে কদিন আগে রাদামেল ফ্যালকাওকে দলে ভিড়িয়েছে। এবার মোনাকোর চোখ রোনালদোর ওপর। ক্লাবটির মালিকানা কিনে নেওয়ার পর রাশান ধনকুবের দিমিত্রি রাইবোলভলেভ টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছেন। এরই মধ্যে ফ্যালকাওসহ তিন খেলোয়াড় কিনতে এই গ্রীষ্মে ১১ কোটি ইউরো খরচ করে ফেলেছেন। রোনালদোর জন্য দরকার হলে আরও ১০ কোটি ইউরো গুনতেও রাজি তিনি। রিয়াল মাদ্রিদে ‘অসুখী’ রোনালদো মোনাকোর লোভনীয় প্রস্তাব মেনে নিতেও পারেন। আর তা হলে নিজের রেকর্ড নিজেই ভাঙবেন পর্তুগিজ এই উইঙ্গার। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে এসেছিলেন ট্রান্সফারের নতুন বিশ্বরেকর্ড গড়ে। ৯৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে। সেবার একটুর জন্য ‘সেঞ্চুরি’ হয়নি। হয়ে যেতে পারে এবার। সত্যি সত্যিই তা হলে রোনালদোর দাম হবে বাংলাদেশি টাকায় এক হাজার কোটি টাকারও বেশি! বাজারে এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর রিয়ালকেও নড়েচড়ে বসতে হয়েছে। কদিন আগে বলা কথাটাই আবার জোর গলায় বলেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, ‘রোনালদো কোথাও যাচ্ছে না। মাদ্রিদই ওর ঠিকানা।’ কিন্তু এমনও শোনা যাচ্ছে, মোনাকো রোনালদোকে লোভনীয় বেতনের প্রস্তাব দিলে ঠিকানা পাল্টাতেই পারেন এই ২৭ বছর বয়সী। রিয়ালের সঙ্গে নতুন চুক্তি নিয়ে তাঁর এজেন্টের দর-কষাকষি চলছে। জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে রিয়াল-রোনালদো সমঝোতা না হলে দৃশ্যপটে হানা দেবে মোনাকো। গত মৌসুমে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করে লিওনেল মেসির বেতনটাও অনেক বেড়ে গেছে। রোনালদো মেসির চেয়ে কম আয় করাটা মানতে পারছেন না। মোনাকো অসুখী রোনালদোকে ভালোমতোই সুখী করে দিতে চায়। বার্ষিক বেতনটা হতে পারে ২ কোটি ইউরোর। সাপ্তাহিক বেতনটা সে ক্ষেত্রে হবে ৩ লাখ ৩০ হাজার। তা ছাড়া মোনাকোতে আয়কর দিতে হয় না। ফলে সব টাকাই পকেটে পুরতে পারবেন রোনালদো। স্পেনের আকাশছোঁয়া আয়কর নিয়েও তাঁর অসন্তোষের খবর সবার জানা। সব মিলিয়ে লোভনীয় এক হাতছানি রোনালদোর সামনে। কে জানে, শিগগিরই হয়তো ঠিকানা বদলে যাচ্ছে রোনালদোর!প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি