রোববার ১১০ দেশ ঘড়ির কাঁটা পিছিয়ে দেবে
ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বের ১১০টি দেশ আগামী এক সপ্তাহের মধ্যে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেবে। সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দেশগুলোতে বছরে দুইবার ঘড়ির কাঁটা এগিয়ে ও পিছিয়ে নেওয়া হয়। এ বছর ঘড়ির কাঁটা পেছানো হবে আগামী রোববার।
রাশিয়ার রাষ্ট্রীয় আবহাওয়া কেন্দ্রের এক বিশেষজ্ঞ বলেন, ‘সাধারণত বসন্তের শুরুতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে এবং শরতে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।’ মূলত মার্চ ও অক্টোবরের শেষ রবিবার কাঁটা আগ-পিছ করা হয়।
স্কটল্যান্ডে জন্মগ্রহণকারী কানাডীয় প্রকৌশলী এবং উদ্ভাবক সান্ডফোর্ড ফ্লেমিং প্রথম বিশ্বজুড়ে মানসম্পন্ন সময় অঞ্চল (টাইম জোন) তৈরির প্রস্তাব করেন। যুক্তরাষ্ট্র ১৮৮৩ সালে তাঁর প্রস্তাব গ্রহণ করে। এর পরের বছর ওয়াশিংটন ডিসিতে ২৬টি দেশ এ নিয়ে একটি চুক্তিতে সই করে। সময় অঞ্চল হচ্ছে বিশ্বের যেকোনো প্রান্তের কম-বেশি একই দ্রাঘিমাংশে অবস্থান করা একটি অঞ্চল, যেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানসম্পন্ন একই সময় ব্যবহার করা হয়। এ সময় অঞ্চলের সঙ্গে দিনের আলো বাঁচানোর বিষয়টি যোগ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্র্যাংকলিন।
বর্তমানে ইউরোপে শুধু আইসল্যান্ড সময় আগ-পিছ করার সমন্বয়ে নেই। এ ছাড়া তাজিকিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তানও কখনো ঘড়ির কাঁটায় হাত দেয়নি। সূত্র : পিটিআই।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature