রোমের তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশের গল্প শোনালেন বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও দর্শনের পথ ধরেই আজকের বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে; বঙ্গবন্ধুর কালোত্তীর্ণ রূপকল্প ও দর্শনেরই ফসল বর্তমানের বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বের ফলেই জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ এখন বাস্তবতার দ্বারপ্রান্তে। রোমের University of Tor Vergata এর Global Conversation শীর্ষক সেমিনারে আজ রাষ্ট্রদূত “Bangladesh & Bangabandhu in the Evolving Geopolitical Context of South Asia and Beyond“ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বিভিন্ন দেশের প্রায় ১৫০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে প্রবন্ধ উপস্থাপনকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সুতোয় গাঁথা এবং সে সূত্র ধরে বাংলাদেশের ভাষা আন্দোলন ও স্বাধিকার প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুর ভূমিকা উল্লেখ করেন। বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক অগ্রযাত্রার সার্থক রূপায়নে জাতির পিতার প্রদর্শিত পথই যে নেপথ্যে অবদান রেখে চলছে সে বিষয়ে আলোকপাত করে জনাব আহসান শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধুর জীবন দর্শনের কিছু দৃষ্টান্ত তুলে ধরেন। বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণে নিবেদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত কালজয়ী বিভিন্ন উদ্ধৃতি এবং তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বদলে যাওয়ার গল্প শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ জাগায়। বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রা, ভবিষ্যৎ রূপকল্প ও অনন্য সাফল্যসমূহ তুলে ধরার পাশাপাশি বিদ্যমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানও পর্যালোচনা করা হয়। এসময় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর দেখানো মূলনীতিসমূহ যে এখনো প্রাসঙ্গিক এবং কার্যকর সে বিষয়ে রাষ্ট্রদূত তাঁর অভিজ্ঞতার আলোকে পর্যালোচনা তুলে ধরেন। 
উক্ত সেমিনারে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি তথ্যচিত্রও সকল শিক্ষার্থীর সামনে প্রদর্শন করা হয় যা বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অভীষ্ট সম্পর্কে তাদেরকে অবহিত করে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু, বাংলাদেশ এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, ভূ-রাজনৈতিক কৌশল এবং বিশ্ব রাজনীতিতে এর অবস্থান ইত্যাদি বিষয়ে রাষ্ট্রদূত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উপর তথ্য ও উপাত্তসহ তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট কয়েকজন শিক্ষক এবং দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, খ্যাতিমান তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ে (University of Tor Vergata) ইতালির দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ছাত্র-ছাত্রী (প্রায় ৩৫,০০০) অধ্যয়ন করে। দূতাবাসের চলমান জনকূটনীতি কার্যক্রমের অংশ হিসেবে দূতাবাস বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে সেমিনারটি আয়োজন করে।
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
