Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

রোহিঙ্গা নির্যাতন, গণহত্যা বন্ধের দাবিতে নিউইয়র্কে মিয়ানমার কনস্যুলেটের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি বুধবার

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: November 26, 2016 | 1:10 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : অবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গা হত্যাযজ্ঞ, বর্বর অত্যাচার, নির্যাতন বন্ধের দাবিতে আগামী ৩০ নভেম্বর বুধবার দুপুর ১২ টা থেকে বেলা ২টা পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে নিউইয়র্কে মিয়ানমার কনস্যুলেটের সামনে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকল মানবাধিকার-সামাজিকÑসাংস্কৃতিকÑরাজনীতিক সংগঠনসহ সর্বস্তরের প্রবাসীদের এই বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। বিনীত আবেদন জানানো হয়েছে নির্যাতিত, অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে। বিশ্ব মানবতা জেগে ওঠলেই ফ্যাসিবাদী মিয়ানমার সরকার গণহত্যা, গুম, নির্যাতন, অত্যাচার, লুটপাট, জ্বালাও পোড়াওসহ নারী ও শিশু হত্যার মতো জঘন্যতম বর্বরতা থেকে বিরত থাকতে বাধ্য হবে।

burma
উল্লেখ্য, মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলা, নির্যাতন, জ্বালাও পোড়াও, গণহত্যার ঘটনা বিশ্বে সংঘটিত বর্বরোচিত ঘটনাগুলোর মধ্যে সর্বকালের জঘন্যতম ঘটনা বলে অভিমত ব্যক্ত করছে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এ হত্যাকান্ডের বিরুদ্ধে বিশ্বের সকল শান্তিকামী ও গণতন্ত্রমনা মানুষকে রুখে দাঁড়ানো আহ্বান জানান হয়েছে। দলমত নির্বিশেষে প্রতিটি প্রবাসী বাংলাদেশী আমেরিকানকে এ জঘন্যতম হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচি আয়োজকরা। নিউইয়র্কে মিয়ানমার কনস্যুলেটের সামনে অনুষ্ঠেয় বিক্ষোভ কর্মসূচি সফল করারও আহ্বান জানান তারা।
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর বর্বর অত্যাচার, গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতিসংঘসহ বিশ্ব বিবেককে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। এ ব্যাপারে অবিলম্বে জাতিসংঘ মহাসচিবের কার্যকর উদ্যোগও কামনা করেন তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV