Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের কাছে ১৭ পৃষ্ঠার ডকুমেন্ট হস্তান্তর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: March 25, 2022 | 8:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিক্সের নিকট র‌্যাব এবং র‌্যাবের সাবেক ও বর্তমান সাতজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে র‌্যাবের নানা কার্যক্রম নিয়ে ১৭ পৃষ্ঠার ডকুমেন্ট হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ। একইসাথে তারা রাজনৈতিক আশ্রয় বাতিল করে বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরী ও বুদ্ধিজীবী হত্যা মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আশরুজ্জামানকে বাংলাদেশে ফেরত পাঠানোর গণস্বাক্ষরিত দাবিনামাও প্রদান করেন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের নিকট। গত ২৩ মার্চ বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ম্যানহাটানে মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ার কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিক্সের ফান্ডরেজিং রিসিপশানে এসব ডকুমেন্ট হস্তান্তর করা হয় বলে জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা প্রকৌ: মোহাম্মাদ আলী সিদ্দিকী। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
”মার্চ টু ভিক্টোরি! ম্যানহাটান রিসিপশান টু বেনিফিট কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স উইথ স্পেশাল গেস্ট ডেমোক্রেটিক ককাস চেয়ার হাকিম জেফ্রিজ” শিরোণামে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও ছিলেন কংগ্রেসওম্যান ক্যারোলিন ম্যালোনি, নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, ম্যানহাটান বরো প্রেসিডেন্ট, কাউন্সিলম্যান, অ্যাসেম্বলিম্যান সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ফরাসত আলী, প্রকৌ: মোহাম্মাদ আলী সিদ্দিকী, এ্যাড. শাহ মো: বখতিয়ার আলী, রুমানা আখতার, জালাল উদ্দিন জলিল, মনজুর চৌধুরী, খন্দকার জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, সাকি কর প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাব এবং র‌্যাবের সাবেক ও বর্তমান সাতজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে।ূ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ