র্যাবের বিরুদ্ধে বিচার-বহির্ভূত হত্যাকান্ডের অভিযোগের নিবিড় তদন্ত দাবি করেছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ
গুম, খুন ও অপহরণে সংশ্লিষ্টতাসহ র্যাবের বিরুদ্ধে বিচার-বহির্ভূত হত্যাকান্ডের অভিযোগের নিবিড় তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া এক চিঠিতে সংস্থাটি এ দাবি করেছে। এইচআরডব্লিউ’র এশিয়া মহাদেশের আঞ্চলিক পরিচালক ব্র্যাড অ্যাডামস প্রধানমন্ত্রীর উদ্দেশে দেয়া খোলা চিঠিতে বলেন, প্রধানমন্ত্রীকে এখন অবশ্যই বৃহৎ পরিধিতে সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের দায়িত্ব নিতে হবে এবং শুধু নারায়ণগঞ্জই নয়, র্যাবের বিরুদ্ধে ওঠা সবগুলো অভিযোগের বিষয়েই স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার জন্য একটি স্বাধীন কর্তৃপক্ষ গঠন করতে হবে। ওই চিঠিতে জানানো আহবানে বেশ কয়েক বছর ধরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, অপহরণ, নির্যাতন ও অন্যান্য গুরুতর অপরাধের প্রমাণ সুষ্ঠুভাবে তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। একই সঙ্গে র্যাবকে ভেঙে দেয়ার আহ্বানও পুনর্ব্যক্ত করেছে মানবাধিকার সংগঠনটি। ব্র্যাড অ্যাডামস বলেছেন, প্রধানমন্ত্রীর অবশ্যই এখন আরও বিস্তৃত পরিসরে তদন্ত ও একটি স্বাধীন প্রক্রিয়া পরিচালনা করা উচিত, যাতে শুধু নারায়ণগঞ্জ নয়, সব ঘটনার জন্য জবাবদিহিতা নিশ্চিত করা যায়। র্যাবকে ভেঙে দিয়ে একটি পূর্ণ জবাবদিহিমূলক আইন প্রয়োগকারী সংস্থা গঠন করার বিষয়টিতে জোর দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। র্যাবের পরিবর্তে নতুন ওই সংস্থাটিই অপরাধ ও সন্ত্রাস দমনে সম্পূর্ণ আইনের আওতায় কাজ করবে। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে ব্র্যাড অ্যাডামস লিখেছেন, র্যাবের বিরুদ্ধে বেশ কয়েক বছর তদন্ত পরিচালনার বিষয়টি প্রত্যাখ্যানের পর সরকার তার মত পরিবর্তন করেছে এবং নারায়নগঞ্জ হত্যাকাণ্ডে দ্রুত পদক্ষেপ নিয়েছে। এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অ্যাডামস। বহু আগে থেকেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের তথ্য সংগ্রহ করছে মানবাধিকার সংগঠনটি। ব্র্যাড অ্যাডামস বলেন, নিরাপত্তা বাহিনীসমূহের মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশের দীর্ঘদিনের জিরো-টলারেন্স নীতির প্রতিশ্রুতি পূরণের জন্য বাংলাদেশের সামনে এটা ভালো একটা সুযোগ। তিনি বলেন, র্যাবকে ভেঙে দেয়া উচিত ও এর পরিবর্তে একটি úূর্ণ জবাবদিহিমূলক আইন প্রয়োগকারী বাহিনী গঠন করতে হবে, যারা আইন ও বহিঃস্থ পর্যবেক্ষণের আওতায় কার্যক্রম পরিচালনা করবে। চিঠিতে তিনি লিখেছেন, গণতন্ত্রে ডেথ স্কোয়াডের কোন স্থান নেই।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!