Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের ওকলাহোমা: নিহত ৫, আহত ৫০

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: June 2, 2013 | 3:56 AM

ডেস্ক: মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবারও ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরে। স্থানীয় সময় সন্ধ্যার দিকে টর্নেডোটি আঘাত হানে। প্রলয়ঙ্করী এ টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে গেছে বহু এলাকা। এতে কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ওকলাহোমার মহাসড়ক টহল পুলিশের দেয়া তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে এক মা ও তার শিশু সন্তানও ছিল। একটি গাড়ির কাছ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে ওকলাহোমাজুড়ে ব্যাপক মাত্রায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ব্যস্ত সময়ে টর্নেডোটি আঘাত হানায় প্রধান মহাসড়কে বহু যানবাহন আটকা পড়ে। বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তবে এর আগের টর্নেডোটির মতো এতো ভয়াবহ ছিল না সদ্য আঘাত হানা টর্নেডোটি। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। গত ২০শে মে আরও একটি প্রলয়ঙ্করী টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল ওকলাহোমা সিটি। এতে ২০ শিশুসহ ৯০ জনের বেশি নিহত হয়। ওদিকে সিএনএন টেলিভিশন চ্যানেল বাংলাদেশের স্থানীয় সময় গতকাল সকাল আটটার দিকে ওই ঘটনায় ব্রেকিং নিউজ প্রচার করতে থাকে। তাতে টর্নেডোর তাণ্ডবলীলা দেখানো হয়। দেখা যায়, রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। ভারি বর্ষণে বন্যার ভয়ে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে অথবা তারা নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। যারা নিজেদের গাড়ি ছেড়ে যেতে চাইছিলেন না তাদেরকে গাড়ি ফেলে আগে নিজেকে রক্ষার তাগিদ দেয়া হচ্ছিল। বলা হচ্ছিল অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV