Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

লন্ডনের পথে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,২১মে আসবেন নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: May 14, 2011 | 10:58 AM

ইউএসএনিউজ ডেস্ক:  বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ শনিবার লন্ডনের পথে ঢাকা ছেড়েছেন।বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে তিনি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৩ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। এর মাধ্যমে বিরোধী দলীয় নেত্রীর ১৪ দিনব্যাপী যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শুরু হল।সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ও বিমানবন্দরের বাইরে প্রবেশ পথে অবস্থান নেন। সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপার্সন বিমানবন্দরে পৌঁছলে দলের নেতাকর্মীরা স্নোগান ও করতালির মাধ্যমে স্বাগত জানান। এ সময় অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, অর্থ সম্পাদক আব্দুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
বেগম জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, ফটো সাংবাদিক নূরউদ্দিন আহমেদ ও তার গৃহকর্মী কুসুম বিবি। চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সফরসঙ্গী হিসেবে যাওয়ার কথা থাকলেও তিনি রোববার লন্ডন যাবেন বলে জানিয়েছেন।

আগামী ২১মে চেয়ারপারসন খালেদা জিয়া নিউইয়র্কে আসবেন। পরের দিন ২২মে ম্যানহাটনের হোটেল শেরাটনের মেট্রোপলিটন বলরুমে তাকে সংবর্ধনা দেয়া হবে।খালেদা জিয়া ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত ওয়াশিংটন থাকবেন। ২৬ মে তিনি দেশের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV