লন্ডনে তারেক-মার্কিন দূতাবাস কর্মকর্তা বৈঠক, কৌতূহল!
বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন ঢাকার মার্কিন দূতাবাসের এক উর্ধ্বতন কর্মকর্তা। সূত্রে জানা গেছে, সোমবার অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীও যোগ দেন। ওই বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট এবং এর সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। বৈঠকে তারেক রহমানের পক্ষ থেকে জানানো হয়, নির্দলীয় সরকার ব্যাতিত বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনও সম্ভব নয়। এর একটি সমাধান সূত্র বের করতে হবে। ক্ষমতায় গেলে বিএনপির নীতি কি হবে এ ব্যাপারে তারেক রহমানের কাছে জানতে চান মার্কিন দূতাবাসের কর্মকর্তা। বিএনপির নতুন ধারার রাজনীতি সম্পর্কে এসময় তাকে অবহিত করেন তারেক রহমান এবং শমসের মবিন চৌধুরী।
জানা গেছে, ওই বৈঠকে যোগ দেয়ার জন্য শনিবার ঢাকা থেকে লন্ডন যান শমসের মবিন চৌধুরী। বিএনপির বিদেশ নীতিতে দীর্ঘদিন থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই সাবেক কূটনীতিক তারেক রহমানের জরুরি ডাকেই লন্ডন যান। গত ৫ বছর ধরে তারেক রহমান লন্ডনে রয়েছেন। এসময় এবারই প্রথম মার্কিন পদস্থ কর্মকর্তার সঙ্গে তার কোন বৈঠক হলো।মানবজমিন
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান