লন্ডনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপের বিয়ে যোগ দিচ্ছেন শেখ হাসিনা
তানজির আহমেদ রাসেল, লন্ডন থেকে: বিয়ে করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, বৃটিশ লেবার পার্টির কাউন্সিলর টিউলিপ সিদ্দিক। আগামী ৬ ও ৭ই জুলাই তার বিয়ে হবে। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিয়েতে যোগ দিতে আগামী ৪ঠা জুলাই লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ও বৃটেন আওয়ামী লীগ বিয়ের ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচিতে ৫ই জুলাই বৃটেন আওয়ামী লীগের সঙ্গে সভা অনুষ্ঠানের কথা রয়েছে। আর ৬ ও ৭ই জুলাই তারিখে ‘ব্যক্তিগত’ কথাটি লেখা রয়েছে। সফরসূচিতে ৬ ও ৭ই জুলাই ব্যক্তিগত লেখা থাকায় ধারণা করা হচ্ছে এ দু’দিন বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। ৮ই জুলাই শেখ হাসিনা বেলারুশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন। এদিকে টিউলিপ সিদ্দিকের হবু বর সম্পর্কে অফিসিয়াল কোন তথ্য না পেলেও একটি সূত্র জানায়, একজন পরিচিত শ্বেতাঙ্গকেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। পাত্রের নাম ক্রিস। লেবার পার্টির রাজনীতিবিদ ক্যামডেন রিজেন্টস পার্ক ওয়ার্ডের কাউন্সিলর, ক্যামডেন কাউন্সিলের কমিউনিটিজ অ্যান্ড কালচারাল ক্যাবিনেট মেম্বার টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের জন্ম দক্ষিণ পশ্চিম লন্ডনের মেরটন কাউন্সিলের মিটচাম এলাকায় ১৯৮২ সালের ১৬ই সেপ্টেম্বর। তিনি বাংলাদেশ, ব্রুনেই, ভারত, সিঙ্গাপুর, স্পেনে বাল্যকাল কাটান। পশ্চিম লন্ডন থেকে ১৯৮৮ সালে তিনি উত্তর লন্ডনে আসেন এবং এ-লেভেল শেষ করেন। টিউলিপ ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন হতে ইংরেজি সাহিত্যে আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি এবং কিংস কলেজ অব লন্ডন হতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে তিনি পলিটিক্স, পলিসি অ্যান্ড গর্ভমেন্ট বিষয়ে দ্বিতীয়বারের মতো মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১০ সালের মে মাসে ক্যামডেন রিজেন্ট পার্ক ওয়ার্ডের প্রথম বাঙালি মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফিলিপ গ্লউড এসোসিয়েশটস, সেভ দ্য চিলড্রেন, বেথনাল গ্রীন অ্যান্ড বো আসনের সাবেক লেবার এমপি উনা কিং, টুটিং এলাকার লেবার এমপি ও সাবেক মন্ত্রী সাদেক খান, লেইটন ওয়ানস্টেড এলাকার সাবেক লেবার এমপি হেরি কোহেনের সঙ্গে কাজ করেছেন। ক্যামডেন ও ইজলিংটন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের গভর্নর, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে’র সদস্য টিউলিপ সিদ্দিকের লেবার নেতার এড মিলিবান্ডের ক্যাম্পেইন ও এমপি টিসা জোয়েলের পলিসি এডভাইজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। লেবার পার্টির ইয়ং লেবার অফিসার হিসেবে বর্তমানে কাজ করছেন তিনি। আগামী পার্লামেন্ট নির্বাচনে তিনি হ্যামস্টেড ও কিলবার্ন থেকে লেবার পার্টির মনোনয়ন পেতে পারেন।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’