লসঅ্যাঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, আহত তিন : বন্দুকধারী আটক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত ও আরও তিন জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বন্দুকধারী গ্যারিকে আটক করেছে। সিএনএন জানিয়েছে, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গ্যারি ডিন জারাগোজা নামে ২৬ বছরের এক যুবক ক্যানোগা পার্কের নিজ বাসায় নিজের বাবা-মা ও ভাইকে গুলি করেন। এতে গ্যারির বাবা ও ভাই ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার মা।
এর ঘণ্টাখানেক পর নর্থ হলিউডের একটি গ্যাস স্টেশনে গিয়ে সেখানে কর্মরত একজন নারী এবং একটি বাসের ভেতর বসে থাকা এক পুরুষকে লক্ষ্য করে গুলি ছোড়েন গ্যারি। এতে পুরুষ লোকটি মারা যায়। এ ছাড়া হাসপাতালে নেওয়া পর ওই নারীও মারা যান। আহত ওই নারীকে গ্যারি আগে থেকে চিনতেন বলে জানায় পুলিশ। এর পর স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে একটি ব্যাংকের এটিএম বুথে ডাকাতি করার চেষ্টাও করেন গ্যারি। পরে পুলিশ বৃহস্পতিবার দুপুরে হামলাকারী গ্যারি জারাগোজাকে আটক করে।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature