Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

লস অ্যানজেলেসের আলিসা ক্যাম্পানেলা মিস ইউএসএ নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: June 20, 2011 | 4:16 PM

ইউএসএনিউজ ডেস্ক: একুশ বসন্তের আলিসা ক্যাম্পানেলা নির্বাচিত হয়েছেন মিস ইউএসএ। তার বাড়ি যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসে। রোববার লাস ভেগাসে অনুষ্ঠিত হয় ওই প্রতিযোগিতা। এতে আলিসার নাম ঘোষণা হয়। আলিসা একেই তো মডেল, তার ওপর মিস ইউএসএ খেতাব জয়ে আনন্দে আত্মহারা। এ বিজয়ের ফলে তিনি আগামী ১২ই সেপ্টেম্বর ব্রাজিলের সাউ পাওলোতে যে মিস ইউনিভার্স প্রতিযোগিতা বসছে তাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন। রোববার তিনি মিস ইউএসএ বিজয়ী হওয়ায় তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন বর্তমান মিস ইউএসএ রিমা ফাকিহা। এবার এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস টেনেসি। তৃতীয় হয়েছেন মিস আলাবামা এবং চতুর্থ হয়েছেন মিস টেক্সাস। আলিসা ক্যাম্পানেলা সাবেক মিস টিন ইউএসএ-২০০৭ এর রানার আপ। ওই সময় তিনি প্রতিনিধিত্ব করেছিলেন নিউ জার্সির হয়ে। তিনি বলেছেন, তার বয়স যখন মাত্র ১৫ বছর তখন থেকেই তার মায়ের উৎসাহে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তিনি স্বীকার করেছেন, এতে হাইস্কুলের পড়াশোনা করতে খুব বেগ পেতে হয়েছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV