Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

লস এঞ্জেলেসে দাবানল : হলিউড তারকারা বাড়ি ছাড়া

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: October 30, 2019 | 12:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এঞ্জেলেস শহরে লাগা দাবানল দ্রুতই ছড়িয়ে পড়ছে। শহরটির অন্যতম অভিজাত এলাকা ব্রেন্টউডের অন্তত পাঁচটি মাল্টিমিলিয়ন ডলারের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আর এ আগুনের প্রভাব পড়েছে হলিউড তারকাদের মধ্যেও, ইতিমধ্যেই অনেক তারকা বাড়ি ছেড়ে গেছেন।ইউএসএ টুডে জানিয়েছে, দাবানলের কারণে লস এঞ্জেলেসের বেশ কয়েকটি আবাসিক এলাকার কয়েক হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে গিয়েছেন। প্রায় ৫০০ একরব্যাপী ছড়িয়ে পড়া এ আগুনের কারণে হুমকির মুখে পড়েছে শহরটির বিখ্যাত ‘গেটি সেন্টার মিউজিয়াম’।  আর এ আগুনের ভয়ে গতকাল সোমবার স্থানীয় সময় মধ্যরাতে কয়েকজন হলিউড তারকাও বাড়ি ছেড়ে পালিয়ে যান।

সোমবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে নতুন করে আগুনের মাত্রা বেড়ে যায়। তার আগে গত বুধবার থেকে এ দাবানল তাণ্ডব চালাচ্ছে।

স্থানীয় প্রশাসন, লস এঞ্জেলেসের ব্রেন্টউডসহ বেশ কয়েকটি আবাসিক এলাকার এক লাখ ৮০ হাজার বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। প্রায় ২০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় জীবনযাপন করছেন। আগুন নেভাতে মার্কিন দমকল বাহিনী হেলিকপ্টার ও এয়ারপ্লেন ট্যাঙ্কার থেকে ওই এলাকায় পানি ফেলছেন।

এ দাবানলের কারণে ‘টার্মিনেটর’ খ্যাত হলিউড তারকা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার, লস এঞ্জেলেস লেকার্সের বাস্কেটবল তারকা লেবর্ন জেমস, অভিনেতা ক্লার্ক গ্রেইগ ও ‘সন্স অব অ্যানার্কি’র নির্মাতা কার্ট সাটার বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন বলে টুইটারে জানিয়েছেন।  

আর্নল্ড শোয়ার্জনেগার টুইটারে লিখেছেন, ‘যে এলাকাগুলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে আপনি যদি সেখানে থাকেন তো অপেক্ষা করবেন না, বের হয়ে আসুন।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV