লস এঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহার অপসারণ দাবিতে মানববন্ধন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহার অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লিটল বাংলাদেশ, লস এঞ্জেলেসের কমিউনিটির পক্ষ থেকে স্থানীয় সময় ২৯ জুলাই সোমবার বিকাল ৫টায় লস এঞ্জেলেসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস লস এন্জেলেস, ক্যালিফোর্নিয়া। কিন্তু এখানে প্রবাসী বাংলাদেশিদের ২০-২৫ বছরের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে সিটি কর্তৃক অনুমোদিত লিটল বাংলাদেশ কমিউনিটি। এই লিটল বাংলাদেশের জনগণের সুখ-দুঃখ হাসি-কান্নার সাথে দল-মত নির্বিশেষে একে অপরের সুখে-দুঃখে সমভাগে সমব্যথী। কিন্তু বর্তমান কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা কমিউনিটিকে কলঙ্কিত করেছেন। তার হাতে মুক্তিযোদ্ধা আবু তাহের লাঞ্চিত হয়েছেন। আমাদের কমিউনিটিকে তিনি বিভক্ত করে একের বিরুদ্ধে অন্যকে উসকানি দিয়ে ঝগড়া-বিবাদে লিপ্ত করে রেখে দুর্নীতি রাজ্য গড়ে তুলেছেন। প্রতিবাদ সমাবেশে আরও বলা হয়, কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা এখানে কয়েকজন হাইব্রিড আওয়ামী লীগার দিয়ে কনসুলেট অফিসকে রাজাকার জামাতের আস্তানা বানিয়েছেন। সরকারি খরচে তিনি তার ব্যক্তিগত অতিথিদের আপ্যায়ন করান। সদ্য ক্রয় করা কনসুলেট অফিস বর্তমান বাজার মূল্য থেকে দ্বিগুণ দামে ক্রয় করা হয়েছে। এব্যাপারে দুর্নীতি আছে কি না সুষ্ঠু তদন্ত করার জন্য বর্তমান সরকার এর কাছে দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests