Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

লস এঞ্জেলেসে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট মন্টু ও এ্যাথলেট আলিদাকে সংবর্ধণা

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: April 30, 2017 | 12:04 AM

জাহান হাসান, লস এঞ্জেলেস : আসন্ন চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসের জন্য বাংলাদেশ দলে অংশ নেবেন লাল-সবুজের পতাকা নিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান অ্যাথলেট ক্যালিফোর্নীয়ার আলিদা সিকদার। এই উপলক্ষে গত ১৭ এপ্রিল স্থানীয় একটি রেষ্টুরেন্টে আন্তর্জাতিক পর্যায়ে নতুন প্রজন্মের ক্রীড়াবিদ আলিদা সিকদার ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের এ্যাসিষ্ট্যান্ট এটর্ণি জেনারেল এডভোকেট আবদুর রকিব মন্টুকে সংবর্ধণা দিলো ফ্রেন্ডস ক্লাব অব লস এঞ্জেলেস। বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়ার জন্য মার্কিন-জন্মগ্রহণকারী ক্রীড়াবিদ ইউনিভার্সিটি অব সাউদার্ণ ক্যালিফোর্ণিয়াতে অধ্যয়নরত ১৯ বছরের আলিদা সিকদার বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইসলামিক সলিডারিটি গেমসে দেশের পতাকা নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এই বিশেষ সুযোগে নিজেকে তিনি বিশ্বের সেরা ট্র্যাকফিল্ডে এমন ভাবে প্রস্তুত করছেন যাতে রেকর্ড গড়ে বাংলাদেশ ও প্রবাসীদের মুখোজ্জ্বল করে জয় নিয়ে ফিরতে পারেন। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের (বিএএফ) সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেন, তারা আলফা ইন্টারন্যাশনাল ও কলেজ চ্যাম্পিয়নশিপের ইউএসএ তে তার পারফরম্যান্স বিবেচনা করে আলিদাকে অন্তর্ভুক্ত করেছে। লং জাম্প ইভেন্ট ছাড়াও আলিদা ১০০ মিটার স্প্রিন্টে প্রতিযোগিতা করবে। বাংলাদেশ এখন পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে প্রবাসী ক্রীড়াবিদদের দ্বারা ব্যাপকভাবে প্রতিনিধিত্ব করা হয়নি। এখন পর্যন্ত মাত্র চারটি অ্যাথলিটস – ডেনমার্কে জন্ম ফুটবলার জামাল ভূঁইয়া, জার্মানি ভিত্তিক ফুটবলার রিসাত খাতন, মার্কিন ভিত্তিক জিমন্যাস্টিক সাইক সিওর এবং ইংল্যান্ডে জন্ম কয়সুর মিয়া আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। তবে এই তালিকাটি বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে। ঢাকার আরামবাগের মোমেন সিকদারের মেয়ে আলিদা সিকদারকে বাংলাদেশ ৪র্থ ইসলামিক সলিডারিটি গেমসের প্রতিনিধিত্ব করার সুযোগ দিচ্ছে, যা ১২ থেকে ২২ মে পর্যন্ত আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হবে। এই গেমসে আটটি শাখার মধ্যে বাংলাদেশ প্রতিনিধিত্ব করবে – শুটিং, ওয়েটলিফটিং, সাঁতার, কুস্তি, জিমন্যাস্টিকস, অ্যাথলেটিক্স, কারাতে এবং জুডো। অনুষ্ঠান শেষে ফ্রেন্ডস ক্লাব অব লস এঞ্জেলেসের পক্ষ থেকে মোবারক হোসেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের (বিএএফ) সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টুকে সম্মাননা দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV