Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটে একুশে ফেব্রুয়ারি উদযাপনে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাক-বিতন্ডা, কন্সাল জেনারেলের প্রতি প্রবাসীদের ক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: February 23, 2018 | 6:59 PM

https://m.facebook.com/story.php?story_fbid=10156024486111897&id=826936896

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, লস এঞ্জেলেস : লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটে একুশে ফেব্রুয়ারি ২০১৮ উদযাপনের সময় স্থানীয় বিভক্ত আওয়ামীলীগ ও উপ-লীগের নেতা কর্মীদের মাঝে বাক- বিতন্ডা হয়েছে। বর্তমানে লস এঞ্জেলেসে আওয়ামীলীগের ব্যানারে ১০টি সংগঠন রয়েছে। ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া ষ্টেট যুব লীগ, ক্যালিফোর্নিয়া ষ্টেট মহিলা লীগ, লস-এন্জেলেস সিটি আওয়ামী লীগ, লস-এন্জেলেস সিটি যুব লীগ, ভ্যালী যুব লীগ, এড্প দ্যা হাই ওয়ে কার্য্যক্রম (ছাত্রলীগ ক্যালিফোর্নিয়ার সৌজন্যে), ক্যালিফোর্নিয়া স্বেচ্ছাসেবক লীগ, পশ্চিম উপকূলের মহিলা লীগ, ক্যালিফোর্নিয়া যুবলীগ। বিভক্তির এই করুনরূপে ছোট্ট লস এঞ্জেলেসবাসী আজ ক্ষুদ্ধ ও হতাশাগ্রস্থ। অনেক বছর ধরে যারা প্রবাসে আওয়ামীলীগের ঝান্ডা তুলে ধরে রাখছেন সেই ত্যাগী নেতা কর্মীদের অবদানকে খাটো করে দেখছে বিভক্তিযুক্ত উপ-লীগ বা অংগ সংগঠনের স্বঘোষিত নতুন নেতা-কর্মীদের কয়েকজন। যার পরিণতি এই ভিডিও ক্লিপে। স্থানীয় কন্সাল জেনারেলের ব্যর্থতা ও অসহায়ত্বের মাঝে আজ লস এঞ্জেলেস কনস্যুলেট বন্দী। লীগের কোন্দলে এবারের সাধারণ প্রবাসীদের একুশের প্রথম প্রহরের আয়োজনে কোথাও কন্সাল জেনারেল ও তার ডেপুটিরা হাজির হননি যা পূর্ববর্তী কোন কন্সাল জেনারেলের আমলে দেখা যায় নাই। 

কন্সাল জেনারেলের প্রতি প্রবাসীদের ক্ষোভ
একুশের প্রথম প্রহরে পুষ্পদানের ঐতিহ্যগত অবস্থান থেকে দূরে সরে আসছে স্থানীয় কনসুলেট। আমন্ত্রন সত্বেও লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কনসুলেটের কোন প্রতিনিধিকে ভ্যালীর বিশাল আয়োজনে যোগদান করতে দেখা যায় নাই, এতে কমিউনিটিতে ক্ষোভের সঞ্চার হচ্ছে। মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বানী এবং দেশমাতৃকার উন্নয়নে বর্তমান সরকারের দৃঢ়প্রত্যয়ের ভূমিকা প্রবাসীদের মাঝে ছড়িয়ে দেবার জন্য কনসুলেটের শুন্য উদ্যোগকে কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক দলের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছে। কনসুলেটের সীমিত পরিসরের অনুষ্ঠানমালায় সাধারণ প্রবাসীদের সংযুক্তি খুবই কম। মুখচেনা কতিপয় আমন্ত্রিত প্রবাসীদের নিয়েই সাধারণত: কনসুলেটে জাতীয় অনুষ্ঠানগুলি পালিত হয়। প্রবাসীদের আয়োজনে জাতীয় দিবসের কোন অনুষ্ঠান মালায় অনুষ্ঠানের আয়োজকদের কথা না ভেবে সাধারণ প্রবাসীদের কথা ভাবা উচিৎ ছিলো বলে লস এঞ্জেলেসের তিনটি একুশের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেকেই মন্তব্য করেছেন।ভিডিও ক্লিপ কার্টেসী – কাজী মশহুরুল হুদা।  

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ