Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

লস এঞ্জেলেসে সাংবাদিক জ.ই মামুনের সংবর্ধনা : দেশের উন্নতিতে প্রবাসীদের অবদান সবচেয়ে বেশী

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: November 4, 2016 | 5:01 PM

লস এঞ্জেলেস : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অবস্থান করছেন বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকরা। নির্বাচনের মূল অবস্থা নিয়ে প্রতিবেদনসহ এখানকার প্রবাসী বাংলাদেশিদের নির্বাচন ভাবনা নিয়ে বিশেষ প্রতিবেদন করছেন এসব সাংবাদিকরা। এরই অংশ হিসেবে লস এঞ্জেলেসে আগমন উপলক্ষে বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার জনপ্রিয় সাংবাদিক ও এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুনকে সংবর্ধনা দিয়েছেন লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশীরা। গত মঙ্গলবার সন্ধ্যায় লিটল ব্যাংলাদেশেস্থ বাংলাদেশ একাডেমী মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। ‘ফ্রেন্ডস ক্লাব’, ‘বাংলাদেশ একাডেমী’ এবং ‘রাইটার্স এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

la-2
এসময় সংবর্ধিত অতিথি জ.ই মামুন বলেন, দেশের উন্নতিতে কৃষি, গার্মেন্টস সেক্টর ও প্রবাসীদের অবদান সবচেয়ে বেশী এবং দেশ এখন উন্নয়নের মাইলফলক অতিক্রম করছে। আর এই উন্নয়নের ধারায় দেশের ইলেকট্রনিক মিডিয়ার নিরপেক্ষতাও আশাব্যঞ্জক।
তিনি বলেন, আপনারা এই কর্মব্যাস্ত জীবনের মাঝে আমাকে সংবর্ধনা দিচ্ছেন এ জন্যে আমি লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের কাছে কৃতজ্ঞ এবং লস এঞ্জেলেস প্রবাসীদের অভিনন্দন যে তারা শত প্রতিকুলতার মধ্যে এখানে বাংলাদেশকে ধরে রেখেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে এটিএন বাংলার পক্ষ থেকে তিনি ও তার সহকর্মীদের একটি দল এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অবস্থান করার কথা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিশ্বব্যাপী অন্তহীন কৌতুহলের অংশ হিসাবে স্থানীয় প্রবাসীদের উৎসাহ দেখে তিনি অভিভূত। জ.ই মামুন বাংলাদেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি ও মিডিয়া নিয়েও কথা বলেন প্রবাসীদের সাথে। িএসময় প্রবাসী অনেক বাংলাদেশি তাঁকে বাংলাদেশের মিডিয়া নিয়ে বিভিন্ন বিষয় প্রশ্ন করেন। তিনি এসব প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু,  মোহাম্মাদ শামীম হাসান, সামসুদ্দিন মানিক, ক্রীড়া সংগঠক এম কে জামান, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন বাবলু, কবি ও সাহিত্যিক মুকতাদির চৌধুরী তরুণ, বাংলাদেশ একাডেমির প্রধান নির্বাহী জাহিদ হোসেন পিন্টু,  জ.ই মামুনের প্রাক্তন সহকর্মী লস্কর মামুন। এছাড়া বৈশাখী মেলার মোহাম্মদ আলী, ফ্রেন্ডস ক্লাবের শফিউল আলম বাবু ও ফেরদৌস খান উপস্থিত ছিলেন। এসময় লস এঞ্জেলসে’র জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল  এলএ বাংলা টাইমস’র সিইও আব্দুস সামাদ ফুলের তোড়া দিয়ে জ.ই মামুনকে সম্মাননা জানান। তখন উপস্থিত সবাই হাত তালি দিয়ে তাদের স্বাগত জানান।  সব শেষে ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।
সাংবাদিক ও মুকাভিনেতা কাজি মশহুরুল হুদার সঞ্চালনায় লস এঞ্জেলেস এর জনপ্রিয় শিল্পী উপমা সাহার একক সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সংবর্ধনা অনুষ্ঠান। এলএ বাংলা টাইমস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV