Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

‘লাইক’ বাড়াতে চান?

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: March 23, 2014 | 12:11 AM

ফেসবুক লাইকসামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ‘লাইক’ বাড়াতে চাইলে আপনার ফেস বা মুখের ছবি ট্যাগ করুন। কোনো দৃশ্য বা পেইন্টিংয়ের বদলে ফেস ট্যাগ করলে বেশি বেশি লাইক পাওয়া যায়। অবশ্য ঘন ঘন ও মাত্রাতিরিক্ত ছবি বা মন্তব্য করলে লাইক কমেও যেতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
মার্কিন গবেষকেরা জানিয়েছেন, মুখের ছবি পোস্ট করলে বেশি লাইক পাওয়া যায়। কম কম ছবি পোস্ট ও মন্তব্য করলে আপনি বেশি লাইক ও মন্তব্য পেতে পারেন।
সম্প্রতি গবেষকেরা পরীক্ষা করে দেখেছেন যে, কোনো ছবি না দেওয়ার চেয়ে মানুষের চেহারাযুক্ত প্রোফাইল ও পোস্টের ক্ষেত্রে ৩৮ শতাংশ বেশি বেশি লাইক পাওয়া যায়।

জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ইয়াহু ল্যাবসের গবেষকেরা ইনস্টাগ্রামের ১১ লাখ ছবি বিশ্লেষণ করে জানিয়েছেন, ফেস ট্যাগ করা প্রোফাইলে ৩২ শতাংশ বেশি মন্তব্য আসে। গবেষকেরা ফেস ডিটেকশন সফটওয়্যার ব্যবহার করে এ গবেষণা করেন।
গবেষকেরা জানিয়েছেন, ছবিতে ফেস বা মুখের সংখ্যা, বয়স বা লিঙ্গের ক্ষেত্রে কোনো পার্থক্য দেখা যায় না। এখন শিশু বা তরুণদের ছবি তেমন জনপ্রিয় নয় এর পরিবর্তে এখন প্রাপ্তবয়স্কদের ছবি বেশি লাইক ও মন্তব্য জোগাড় করতে সক্ষম। লাইক পাওয়ার ক্ষেত্রে নারী ও পুরুষের মুখের ছবি একই রকম ফল পাওয়া যায়।
জর্জিয়া টেকের কলেজ অব কম্পিউটিংয়ের গবেষক সাইদে বকশি জানিয়েছেন, ‘যত বেশি পোস্ট করবেন আপনি তত কম ফিডব্যাক পাবেন। অতিরিক্ত পোস্ট করলে লাইক পাওয়ার পরিমাণ দ্রুত কমে যায়।’প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ