Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

লাইভ২ওয়েব.টিভি’’র নিউইয়র্ক জার্নালে বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা.শর্মা : হোমিও প্যাথিক চিকিৎসা সেবা বর্তমানে আরো উন্নততর পদ্ধতিতে প্রয়োগ করা হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: August 14, 2014 | 8:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : অনলাইন টিভি লাইভ২ওয়েব.টিভি’র টকশো ‘নিউইয়র্ক জার্নাল’-এ বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. এস কে শর্মা বলেছেন, বহু বছর আগ থেকেই হোমিও প্যাথিক পদ্ধতি দ্বারা যৌন রোগের চিকিৎসা সাফল্যের সাথে প্রয়োগ করা হয়েছিল। পার্শ্বপ্রতিক্রিয়াহীন সেই চিকিৎসা সেবা বর্তমানে আরো উন্নততর পদ্ধতিতে প্রয়োগ করা হচ্ছে। আধুনিক এ চিকিৎসা সেবায় দাম্পত্য জীবনে স্থায়ীভাবে সুখ এনে দিতে পারে।
অনলাইন ভিত্তিক প্রথম বাংলাদেশী অনলাইন টিভি ‘লাইভ২ওয়েব.টিভিতে নিউইয়র্ক সময় গত ১২ আগস্ট বিকেল ৩টায় সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক এবং ইউএসএনিউজঅনলাইন.কম-এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় সরাসরি সম্প্রচারিত টকশো ‘নিউইয়র্ক জার্নাল’-এ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারবাল হোমিও প্যাথিক ইন্ক’র প্রেসিডেন্ট বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. এস কে শর্মা।
অনুষ্ঠানে তিনি হোমিও চিকিৎসা সেবার নানা দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। বাংলাদেশে মানসম্পন্ন হোমিও চিকিৎসা সেবার প্রতিবন্ধকতার বিষয় নিয়েও কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের হোমিও চিকিৎসা সেবারও তুলনামূলক আলোচনা করেন তিনি। টকশোতে হোমিও চিকিৎসক ডা. এস কে শর্মা যুক্তরাষ্ট্রে বিশ্বমানসম্পন্ন হোমিও চিকিৎসা সেবার চিত্র তুলে ধরে বলেন, সংশ্লিষ্টরা আরো সততা ও দক্ষতার সাথে কাজ কাজ করলে বাংলাদেশেরও এ ক্ষেত্রে আরো অনেক এগিয়ে যাওয়া সম্ভব।
টকশোতে ডা. এস কে শর্মা জানান, হোমিও প্যাথিক পদ্ধতি দ্বারা যৌন রোগ ছাড়াও পাইলস, ফিসচুলা, বন্ধ্যাত্ব, গ্যাস্ট্রিক, বন, বাত, শ্বাসকষ্ট, হাঁপানী, চর্মরোগ, চুলপড়া ও মহিলাদের ¯্রাব জনিত সমস্যায় ১০০% পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা সম্ভব। অনুষ্ঠানে স্বল্প খরচে, অল্প সময়ে অত্যাধনিক উপায়ে হোমিও চিকিৎসা সেবা নেয়ার আহ্বান জানান ডা. এস কে শর্মা (Business Hours: 12PM – 9PM (Friday Closed), 37-1573rd Street, Jackson Heights, NY 11372, Bangladesh Plaza (Lower Level), Cell : 917-285-4804 [email protected])।
‘নিউইয়র্ক জার্নাল’ টকশোটি প্রযোজনায় দেওয়ান বজলু এবং ক্যামেরায় ছিলেন তানভীর আহমেদ সুমন। সমগ্র অনুষ্ঠানটি ‘লাইভ২ওয়েব.টিভির ঢাকা স্টুডিও থেকে কন্ট্রোল করা হয়। অনুষ্ঠানটি ‘ইটিভি নিউজ২৪.কম’ও সরাসরি সম্প্রচার করে সারা বিশ্বে।
উল্লেখ্য, প্রতি মঙ্গলবার অপরাহ্ন ৩টায় লাইভ২ওয়েব.টিভির নিউইয়র্ক স্টুডিও থেকে সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় টকশো ‘নিউইয়র্ক জার্নাল’ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। লাইভ দেখতে ভিজিট করুন ‘লাইভ২ওয়েব.টিভি’। সম্প্রচারিত অনুষ্ঠানগুলো লাইভ২ওয়েব.টিভি’র আর্কাইভে সংরক্ষিত থাকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ