Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

লাখো গেমারের পাসওয়ার্ড চুরি

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: July 3, 2013 | 11:59 PM

ইউবিসফটের জনপ্রিয় একটি ভিডিও গেমস                                            ইউবিসফটের জনপ্রিয় একটি ভিডিও গেমস I জনপ্রিয় ভিডিও গেমস নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফটে নিবন্ধিত লাখো গেমারের পাসওয়ার্ড চুরি (হ্যাক) হয়েছে। সম্প্রতি ইউবিসফট তাদের ব্যবহারকারীদের দ্রুত নিজেদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছে। জানা গেছে, ইউবিসফটে হ্যাকিংয়ের সময়টিতে প্রায় পাঁচ কোটি আট লাখ ব্যবহারকারী ছিল, যাদের ইউজার নেম, ই-মেইল ঠিকানা এবং পাসওয়ার্ড তথ্য চুরি হয়েছে। অবৈধভাবে এসব তথ্য হ্যাকড হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এতে গ্রাহকদের ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড-সংক্রান্ত কিছু ছিল না বলেও জানা গেছে। গত বছরও এমন একটি সমস্যায় পড়েছিল প্রতিষ্ঠানটি। সে সময় জরুরিভাবে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এবারের এ হামলাটি বড় ধরনের হামলা ছিল উল্লেখ করে এক বিবৃতিতে ইউবিসফট নিজেদের ব্যবহারকারীদের পাসওয়ার্ড দ্রুত পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। পাশাপাশি অন্যান্য ওয়েবসাইট কিংবা গুরুত্বপূর্ণ জায়গায়ও যদি কেউ একই পাসওয়ার্ড ব্যবহার করে থাকে, সেটিও পরিবর্তনের কথা বলেছে প্রতিষ্ঠানটি। সনির প্লে-স্টেশন নেটওয়ার্কে একই ধরনের হামলার দুই বছর পর এ ধরনের বড় হামলা হলো। সে সময় লাখো ব্যবহারকারীর পাসওয়ার্ডসহ ক্রেডিট কার্ডে বিস্তারিত তথ্যও অনলাইনে উন্মুক্ত হয়ে পড়ে। ‘প্রিন্স অব ফার্সিয়া’ শীর্ষক গেম সিরিজের জন্য সারা বিশ্বে বেশ জনপ্রিয়তা পেয়েছে ইউবিসফট। সাধারণত এ ধরনের গেমসের জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব একটি ইউজার অ্যাকাউন্টভিত্তিক সার্ভিস দিয়ে থাকে গেমারদের জন্য। হ্যাকিংয়ের এ ঘটনা কারা ঘটিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এ কাজে কারা জড়িত, সে ব্যাপারটি নিয়ে কাজ চলছে বলে জানা গেছে।—বিবিসি অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ