‘লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট ও নাসাউ কলসিয়ামের ফোবানা নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন’র ব্যানারে নিউইয়র্কে সংবাদ সম্মেলনের নিন্দা ফোবানা কর্তৃপক্ষের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট ও নাসাউ কলসিয়ামের ফোবানা নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন’ এর ব্যানারে নিউইয়র্কে গতকাল রবিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা জানিয়েছে ফোবানা কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান শাহ হালিম, ভাইস চেয়ারম্যান ও মিডিয়া সাব কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি আহসান চৌধুরী ওই সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এক শ্রেণির প্রতারক চক্র ফোবানার নাম ভাঙিয়ে ফোবানার সুনাম ক্ষুন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। এই প্রতারক চক্রের বিরুদ্ধে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের আদালতে মামলা চলমান রয়েছে।
নেতৃবৃন্দ বলেন, ফোবানার কার্যকরী কমিটির কোন সদস্য বা নাসাউ কলসিয়ামে অনুষ্ঠিত স্বাগতিক কমিটির কোন নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেননি। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী তাদের নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ফোবানার বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে চলেছে। এই সুবিধাবাদী কুচক্রি মহলের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। চেয়ারম্যান শাহ হালিম, ভাইস চেয়ারম্যান ও মিডিয়া সাব কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি আহসান চৌধুরী বলেন, নাসাউ কলসিয়ামে অনুষ্ঠিত ৩৩তম ফোবানায় নির্বাচনে হেরে গিয়ে একটি চিহ্নিত কুচক্রি মহল ফোবানার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই কুচক্রী মহলের কর্মকাণ্ড ইতিমধ্যেই ফোবানা এক্সিকিউটিভ কমিটির দৃষ্টিগোচর হয়েছে। বর্তমানে এই সুবিধাভোগী ও ফোবানার সুনাম ক্ষুন্নকারী কুচক্রী মহলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ বিবেচনাধীন রয়েছে। খুব শিগগিরই এদের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
নেতৃবৃন্দ এই কুচক্রী মহলের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK