লাদেনের অবস্থান যুক্তরাষ্ট্র জানে না
ইউএসএনি উজ ডেস্ক: যুক্তরাষ্ট্র গতকাল বলেছে, আল কায়দা নেতা ওসামা বিন লাদেন ও তার সহযোগী আইমন আল জাওয়াহিরি কোথায় অবস্থান করছেন সে ব্যাপারে তারা নিশ্চিত নয়। এর এক দিন আগে সোমবার আফগানিস্তানে কর্মরত ন্যাটোর ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ওসামা ও জাওয়াহিরি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বেশ আরামে অবস্থান করছেন। খবর পিটিআই অনলাইনের।
যুক্তরাষ্ট্রের উপ-প্রতিরক্ষামন্ত্রী উইলিয়াম লিন গতকাল যুক্তরাষ্ট্রের চার্লি রোজ টক শোর এক সাক্ষাৎকারে বলেন, ওই দুই জঙ্গি নেতা কোথায় রয়েছেন, তা আমরা জানি না। তাদের অবস্থান সম্পর্কে জানতে পারলে আমরা কার্যকর কোনো কিছু করতে পারতাম। নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাটোর ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএন এক প্রতিবেদনে বলে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও স্থানীয় লোকজনের সহায়তায় ওসামা পাকিস্তানের একটি গোপন জায়গায় রয়েছেন। এর বিপরীতে উইলিয়াম লিন বলেন, আমি সে রকম মনে করি না। আমার মতে, সিএনএনের ওই প্রতিবেদন অতিরঞ্জিত করা হয়েছে এবং তা যথাযথ নয়।

সর্বশেষ সংবাদ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature