লাদেনের ছেলে হামজা পালিয়ে গেছেন!
ইউএসএ নিউজ ডেস্ক: ওসামা বিন লাদেনকে হত্যার অভিযানের সময় তার ছোট ছেলে হামজা বিন লাদেন পালিয়ে যান বলে ধারণা করছে পাকিস্তানি গোয়েন্দারা। দেশটির গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ডেইলি মিরর ও দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণ এমন খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, লাদেনের আটক তিন স্ত্রী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ওই অভিযানের সময় থেকে ওসামার ছোট ছেলে হামজকে (২০) আর দেখা যায়নি। এ তথ্যের সূত্র ধরে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন, ওসামা বিন লাদেনের কনিষ্ঠ ছেলে হামজা সম্ভবত পালিয়ে যেতে সক্ষম হন। গোয়েন্দা সূত্র অনুযায়ী, হামজা ওসামা বিন লাদেনের খুবই ঘনিষ্ঠ ও আস্থাভাজন। পিতার আদর্শে উজ্জীবিত হামজা কিশোর বয়স থেকেই সন্ত্রাসী কাজে উদ্বুদ্ধ হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি পাকিস্তানি গোয়েন্দা সূত্র আশঙ্কা প্রকাশ করে বলেছে, ঘটনা যদি সত্যি হয়, তবে হামজা খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারেন। বিশেষ করে পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি মরিয়া হয়ে উঠতে পারেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের