লাদেন বিরোধী অভিযান নিয়ে গেমস
ইউএসএনিউজ ডেস্ক: পাকিস্তানে ওসামা বিন লাদেন বিরোধী অভিযানে এবার সবাইকে অংশ নেয়ার সুযোগ করে দিচ্ছে কুমাওয়ার অনলাইন কম্পিউটার গেমস। ওসামা হত্যার এক সপ্তাহের মধ্যেই এ ভিডিও গেমসটি ছাড়ার পরিকল্পনা করা হয়েছে। এ অনলাইন গেমসে মার্কিন নৌবাহিনীর সূক্ষ্ম কমান্ডের মতোই একজন গেমার ব্ল্যাক হক হেলিকপ্টারে করে ওসামার কম্পাউন্ডে প্রবেশ করবে। এরপর সে ইচ্ছে মতো ওসামা অভিযানের লড়াইয়ে অবতীর্ণ হওয়ার সুযোগ পাবে। এতে সে ওসামাকে হত্যা করতে পারবে অথবা নিজেরাই মৃত্যু বরণ করার সুযোগ পাবে। কুমাওয়ারের ১০৭তম পর্বে সন্ত্রাসবিরোধী যুদ্ধে ওসামা অভিযানের সব তথ্যই সন্নিবেশিত করা হচ্ছে। গত সাত বছর ধরেই সন্ত্রাসবিরোধী যুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিত বিভিন্ন ঘটনাবহুল গেম বিনামূল্যে অনলাইনে পাওয়া যাচ্ছে। এই সময়ে বিশ্বব্যাপী দুই কোটি মানুষ এ সন্ত্রাসবিরোধী অনলাইন গেমে সাইনআপ করেছে। এ গেমটির অন্যান্য পর্বে আফগানিস্তান অভিযান, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামবিরোধী অভিযানসহ গণবিধ্বংসী অস্ত্রের সন্ধান অভিযান চালানো হয়েছে। কুমার প্রধান নির্বাহী কর্মকর্তা হলিউড রিপোর্টারকে বলেছেন, আমরাও অন্যদের মতো পত্রিকায় বিভিন্ন সংবাদ পড়ি। তবে ঘটনাটিকে আমরা একটু অন্য আঙ্গিকে দেখার চেষ্টা করি। সম্পূর্ণ ঘটনাটিকে থ্রিডিকে উপস্থাপন করতে হচ্ছে বলে দূরত্ব, উচ্চতা, আবহাওয়া, পরিবেশ সব কিছুকেই ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া এ গেমে পারিপার্শ্বিক পরিবেশের বিভিন্ন শব্দের বিষয়টিও বেশ গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের