লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
বুখারী শরীফে বলা হয়েছে, দুনিয়াতে ইসলাম কায়েম হওয়ার পর আল্লাহ তা’আলা তাঁর হাবীবকে (সা.) সাধারণ মানুষের ন্যায় আরাফার ময়দানে গিয়ে অবস্থান এবং সেখান থেকে প্রত্যাবর্তন করতে নির্দেশ দেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, প্রত্যাবর্তন করুন সেখান থেকে, মানুষ যেখান থেকে প্রত্যাবর্তন করে থাকে।’ হযরত আয়েশা (রা.) বলেন, ‘হযরত রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন, আল্লাহ তা’আলা আরাফাত দিবসে যত বান্দাকে দোযখ থেকে মুক্তি দান করে থাকেন, অন্য কোন দিন এতো বান্দাকে মুক্তি দান করেন না।’
পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার পরই লাখ লাখ হাজি আরাফাতের ময়দান ছেড়ে মুজদালিফার পথে পা বাড়ান। মাগরিবের নামাজ আদায় না করেই তাঁদের মুজদালিফায় উপস্থিত হতে হয়। এশার ওয়াক্তে মাগরিব ও এশার নামাজ আদায় করার পর সারারাত হাজিরা মুজদালিফায় অবস্থান করেন। এখানে অবস্থান করে নামাজ আদায়, জিকির ও এস্তেগফারসহ রাতভর আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার আশায় হাজিরা মোনাজাতে মশগুল থাকেন। সুবেহ সাদেক হওয়ার পর আউয়াল ওয়াক্তে জামায়াতের সাথে ফজরের নামাজ আদায় করে হাজিরা সূর্যোদয়ের কয়েক মিনিট আগে মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় তাঁরা সাতটি পাথর সংগ্রহ করেন শয়তানের উপর নিক্ষেপ করার জন্য।
মিনায় পৌঁছার পর হাজিদের পর্যায়ক্রমে চারটি কাজ সম্পন্ন করতে হয়। এর প্রথমটি হচ্ছে, বড় শয়তান অর্থাত্ জামারায় আকাবায় সাতটি পাথর নিক্ষেপ। দ্বিতীয়, পশু কোরবানি করা। তৃতীয়, হাজিদের মাথা ন্যাড়া করা এবং চতুর্থ তাওয়াফে জিয়ারত করা। শয়তানকে পাথর মারার ব্যাপারে হাদিসে বলা হয়েছে, হজ্বে একটি কার্যক্রম হিসাবে তিন পর্বে বড়, মধ্যম ও ছোট শয়তানের (জামারা) উপর সাতটি করে ২১টি পাথর নিক্ষেপ করেন। মিনাকে ডান দিকে রেখে দাঁড়িয়ে হাজিরা প্রথম পর্বে বড় শয়তানের উপর সাতটি পাথর নিক্ষেপ করেন। এর মাধ্যমে হাজিরা তাঁদের ওপর ক্রিয়াশীল মানুষের চিরশত্রু অভিশপ্ত শয়তান এবং নিজেদের নফ্?সের কুমন্ত্রণাগুলোকেই মন থেকে ঘৃণা করতে শিখেন। এরপর হাজিদের পরবর্তী জীবনে সেভাবেই চলতে হয়।ইত্তেফাক
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী