লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউইয়র্ক ডিস্ট্রিক্ট-২০ আর২-এর প্রথম ভাইস গভর্নর শাহ নেওয়াজ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউইয়র্ক ডিস্ট্রিক্ট-২০ আর২-এর প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক শাহ নেওয়াজ। তিনি বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান, গোল্ডেন এজ হোম কেয়ারেরও প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এবং সাপ্তাহিক আজকালের সম্পাদক। শাহ নেওয়াজ নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি।
গত ১৫ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত নিউইয়র্ক অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর সিরাকিউসে অনুষ্ঠিত বার্ষিক কনভেনশনে শাহ নেওয়াজ ডিস্ট্রিক্ট ২০-আর২ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হন। এর আগে তিনি প্রত্যক্ষ ভোটে দ্বিতীয় ভাইস গভর্নর নির্বাচিত হয়েছিলেন। শুধুমাত্র দ্বিতীয় গভর্নর পদেই প্রত্যক্ষ নির্বাচন হয়। এরপর নিয়ম অনুযায়ী নির্বাচিত দ্বিতীয় ভাইস গভর্নর পরবর্তীতে প্রথম ভাইস গভর্নর এবং গভর্নর পদে নির্বাচিত হন।
নির্বাচনে ডিস্ট্রিক্ট-২০ আর২-এর গভর্নর নির্বাচিত হয়েছেন নীনা স্মিথ।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউইয়র্ক ডিস্ট্রিক্ট-২০ আর২-এর প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হওয়ায় শাহ নেওয়াজকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান। অভিনন্দন বার্তায় তারা লায়ন শাহ নেওয়াজের সফলতা কামনা করেন।
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation