লাল ঠোঁটে বয়স কম দেখায় কেন?
ডেস্ক : পান খেয়ে ঠোঁট লাল করার দিন সেই কবেই ফুরিয়েছে। এখন সময় লিপস্টিক মেখে ঠোঁট লাল করার। সৌন্দর্য বাড়াতেই মূলত লিপস্টিক মেখে সাজুগুজু করে নারী। তবে একই সঙ্গে আরেকটি ব্যাপার ঘটে, সেটি হচ্ছে লিপস্টিকমাখা লাল ঠোঁটে নারীকে একটু কম বয়সী দেখায়। নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা এমনটিই বলছেন। খবর ডেইলি মেইলের। নিজেকে আরেকটু কম বয়সী দেখাক, প্রকাশ্যে না হলেও মনে মনে তেমনটা পোষণ করেন যে কোনো নারী-পুরুষ। মেয়েরা এপথে খানিকটা বেশিই এগিয়ে। আর সে জন্যই একটু সাজুগুজু করেন না এমন নারী পাওয়া দুষ্কর। গবেষণায় দেখা গেছে, সাজগোজ বা লিপস্টিকে আসলেই নারীকে কম বয়সী দেখায়। কারণ, লিপস্টিক ও মেকআপ দেহের বাহ্যিক অংশের ত্বকের তুলনায় মুখের ত্বকের ভিন্নতা পরিস্ফুট করে তোলে। যেমন, ঠোঁট লাল। আর লিপস্টিক সেই লালকে আরও বাড়িয়ে দেয়। এতে ঠোঁটের আশপাশের ত্বকের সঙ্গে ঠোঁটের রঙের বৈচিত্র্য আরও তারুণ্যদীপ্ত হয়ে প্রকাশ পায়। পেনসিলভানিয়ার গেটিসবার্গ কলেজের মনোবিজ্ঞানের প্রফেসর রিচার্ড রাসেল বলেন, লিপস্টিক ও মেকআপের মাধ্যমে মুখের আদলের বৈচিত্র্যে পরিবর্তন করে নারী নিজের বয়সের কদর্য দূর করে ফেলেন। এতে তাকে আরও কম বয়সী দেখায়। রাসেল ও তার সহযোগী গবেষক দল ২০ থেকে ৭০ বছর বয়সী ২৮৯ নারীর ছবি নিয়ে গবেষণা চালান। তারা পর্যবেক্ষণ করেন, বয়স ধীরে ধীরে ঠোঁট, চোখ ও ভ্রূকে বিবর্ণ করে তোলে এবং এর আশপাশের ত্বকে ছাপ ফেলে। আর লিপস্টিকে সেই বিবর্ণতা দূর করে ঠোঁট ও মুখমণ্ডলকে উজ্জ্বল করে তোলে।সমকাল
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests