লাস ভেগাসে কনসার্টে গুলিতে নিহত ৫৮, আহত পাঁচ শতাধিক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : লাস ভেগাসে উন্মুক্ত এক কনসার্ট পরিণত হয়েছে বেদনায়। বন্দুকধারীর হামলায় সেখানে মুহূর্তে ঝরে গেছে কমপক্ষে ৫৮টি প্রাণ। আহত হন পাঁচ শতাধিক। নিহত ও আহতদের রক্তে ভেসে যায় কনসার্টস্থল। চারদিকে তখন আর্ত চিৎকার। যে যেদিকে পারে, প্রাণ নিয়ে পালানোর চেষ্টা করতে থাকে। এতে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। গান নয়, তখন আর্তনাদ আর বেঁচে থাকার আকুতি সবার মাঝে। ধারণা করা হয়, পাশেই একটি হোটেল মান্দালয় বে’র ৩২ তম তলা থেকে অনেক গুলি ছোড়া হয় কনসার্ট স্থলে। এতেই রক্তে ভেসে যায় ওই এলাকা। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। পুলিশ বলেছে, লাস ভেগাস স্ট্রিপে আয়োজন করা হয়েছিল দেশীয় গানের কনসার্ট। এতে সমবেত হয়েছিল বিপুল সংখ্যক মানুষ। সেখানে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়ে হত্যা করে ৫৮ জনকে। হামলাকারী একজন স্থানীয় অধিবাসী। হামলার পর পুলিশ তাকে হত্যা করেছে। স্থানীয় সময় রোববার দিবাগত রাত দশটার দিকে স্বয়ংক্রিয় বন্দুক থেকে কনসার্টে গুলি ছোড়া হয়। এর পর পর স্মার্ট ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় এক ভয়াবহ পরিস্থিতি। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের শেরিফ জোসেফ লোম্বারডো সংবাদ সম্মেলনে বলেছেন, তারা ৫৮ জন নিহত হওয়ার তথ্য পেয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দু’শতাধিক মানুষ। এ ঘটনার তদন্ত চলছে। তবে আমরা স্বস্তিতে আছি এ জন্য যে, প্রাথমিকভাবে হামলাকারীকে আমরা হত্যা করতে পেরেছি। এখন আর কোনো হুমকি নেই। কনসার্টে যোগ দেয়া মনিক ডেকার্ফ বলেছেন, অকস্মাৎ আমরা গ্লাস ভেঙে পড়ার মতো শব্দ শুনতে পেলাম। তাই চারদিকে তাকাতে হলো কি ঘটছে তা দেখার জন্য। তখনই পপ পপ পপ শব্দ বেরিয়ে আসে। অনেকই হয়তো শুরুতে মনে করেছিল কোনো গুলি বিনিময় হয় নি। তারপরই শুরু হয় গুলি।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের