Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

লিবিয়ায় বিমান হামলা অব্যাহত,নিহত ৪৮: প্রতিহতের ঘোষণা গাদ্দাফির

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: March 20, 2011 | 11:09 AM

ইউএসএনিউজ ডেস্ক: লিবিয়ায় আজ রোববারও পশ্চিমা বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। এদিকে দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফি এই হামলাকে ‘সাম্রাজ্যবাদী ধর্মযুদ্ধ’ বলে আখ্যায়িত করে তা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন।বিমান হামলায় অন্তত ৪৮ জন নিহত এবং দেড়শ জন আহত হয়েছে বলে জানিয়েছে লিবিয়ার সরকারি টেলিভিশন। গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টার দিকে গাদ্দাফির সাঁজোয়া বহর লক্ষ্য করে ফরাসি বিমান থেকে এই প্রথম গুলি বর্ষণ করা হয়। এরপর ন্যাটোভুক্ত দেশগুলো এতে যোগ দেয়।রোববার সকালেও মুহুর্মুহু হামলা চলছিলো বলে লিবিয়ার সরকারি টেলিভিশনের খবরে বলা হয়। তবে হতাহতদের বিষয়ে তারা যে তথ্য দিয়েছে, অন্য কোনোভাবে তা যাচাই করার সুযোগ সংবাদ মাধ্যমগুলোর এ মুহূর্তে নেই।
বিদ্রোহীদের অবস্থানে গাদ্দাফির বিমান ও ট্যাঙ্ক হামলা প্রতিহত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি জানিয়েছেন। প্যারিসে পশ্চিমা জোটের শীর্ষ বৈঠক শেষে তিনি বলেন, প্রয়োজনে গাদ্দাফি বাহিনীর ট্যাঙ্কের ওপর হামলা চালাতেও জঙ্গি বিমানগুলো কার্পণ্য করবে না। ফরাসি প্রেসিডেন্ট বলেন, বেনগাজিতে লিবিয়ার বিমান হামলা প্রতিহত করা হয়েছে। লিবিয়া অভিযানে অন্তত ২০টি ফরাসি জঙ্গি বিমান অংশ নিয়েছে। সেদেশের বিদ্রোহী এবং সাধারণ জনগণের বিরুদ্ধে লিবিয়া সামরিক অভিযান স্থগিত করলে গাদ্দাফি এখনও ‘মহাবিপদ’
থেকে রক্ষা পেতে এবং জাতিসংঘের প্রস্তাব মেনে নিয়ে কূটনৈতিক আলাপ-আলোচনার দরজা খোলা রাখতে পারেন বলে সারকোজি মন্তব্য করেছেন। লিবিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদেল ফাতাহ ইউনূস বিমান অভিযানের জন্য ফ্রান্সকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন। আজ রোববার ফ্রান্স লিবিয়াতে জঙ্গি বিমানবহর বহনকারী রণতরী চালর্স দ্য গল পাঠাবে বলে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে। ফরাসি বিমান হামলার পর ত্রিপোলিতে গাদ্দাফির সদরদফতর ‘বাব আল আজিজিয়া’ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে গাদ্দাফি সমর্থকরা জমায়েত হতে থাকেন। এ সময় ৫০ বিদেশি সাংবাদিককে সেখানে নেওয়া হয়।
এক বেতার বার্তায় গাদ্দাফি দেশটির অস্ত্রাগার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, পশ্চিমা বিমান হামলায় এ পর্যন্ত ৪৮ ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে দেড় শতাধিক ব্যক্তি। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোনো নিরপেক্ষ সূত্র থেকে এই হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে ত্রিপোলিতে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
গতকাল রাতে গাদ্দাফির বিভিন্ন ঘাঁটিতে প্রথমে ফ্রান্স বিমান হামলা চালায়। তারা বেনগাজিতে বেশ কিছু ট্যাংক ও সাজোয়া যান ধ্বংস করে। এর কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে লিবিয়ার ত্রিপোলি বিমান ঘাঁটিতে এবং পশ্চিমাঞ্চলীয় মিসরাত শহরে প্রায় ১১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে মার্কিন সেনা সূত্র জানিয়েছে।
মার্কিন সেনা সূত্র জানিয়েছে, তারা ব্রিটেন, ফ্রান্স, কানাডা ও ইতালির সঙ্গে লিবিয়ায় পরিচালিত ‘অপারেশন অডিসি ডোন’-এ একসঙ্গে কাজ করছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV