লিবিয়ায় কোনো বাংলাদেশির নিহত হওয়ার খবর পাওয়া যায়নি:পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি

ইউএসএনিউজ ডেস্ক: লিবিয়ায় কোনো বাংলাদেশির নিহত হওয়ার খবর বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।বাংলাদেশ জাতিসংঘ সমিতি রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে।প্রসঙ্গত, জার্মান রেডিও ডয়চে ভেলে আজ সকালে জানায়, লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৯০০ কিলোমিটার দূরে মিসরাকা এলাকায় হামলায় ৩৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তবে, ডয়চে ভেলেকে বাংলাদেশ সরকারের কোন সূত্র এটি নিশ্চিত করেনি বলে তারা উল্লেখ করে৷অনুষ্ঠানে দীপু মনি বলেন, বিক্ষোভে আটকে পড়া বাংলাদেশিদের লিবিয়া থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, তিউনিসিয়াসহ লিবিয়ার আশপাশের দেশগুলোতে অস্থায়ী ক্যাম্প করা হবে। সেখানে আটকে পড়া বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে।
সর্বশেষ সংবাদ
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule