Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

লিবিয়ায় গাদ্দাফি বাহিনীর হামলায় নিহত কমপক্ষে ৫০

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: March 4, 2011 | 11:45 PM

ইউএসএনিউজ ডেস্ক: লিবিয়ার জাওয়াইয়া, ত্রিপোলি এবং তেল সমৃদ্ধ নগর রাস লানুফ এ গাদ্দাফির অনুগত বাহিনী হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে৷সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পর বিদ্রোহীরা তেল শোধনাগারে হামলা চালায়৷ এসময় তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছোঁড়ে৷ এদিকে বিদ্রোহীরা দাবি করেছে, পূর্বাঞ্চলের তেল সমৃদ্ধ শহর রাস লানুফের নিয়ন্ত্রণ তারা নিয়ে নিয়েছে৷ কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এখবর অস্বীকার করেছে৷ বার্তা সংস্থাগুলো বলছে, বিদ্রোহীরা লিবিয়ার পূর্বাঞ্চলের বেশির ভাগ জায়গা দখল করে নিয়েছে৷এদিকে, গাদ্দাফি জনগণের ওপর বিমান থেকে বোমাবর্ষণ করছেন_ এ অজুহাতে লিবিয়ার আকাশসীমাকে নো-ফ্লাইং জোন ঘোষণাসহ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো নানা কৌশলে সামরিক হস্তক্ষেপের পাঁয়তারা চালাচ্ছে; কিন্তু আরব দেশগুলো তার সমর্থন দিতে নারাজ। বুধবার কায়রোয় আরব লীগের বৈঠকের পর সেটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। ব্রুকিংস দোহা সেন্টারের উপ-পরিচালক ইব্রাহিম শরকি বলেছেন, পাশ্চাত্যের সামরিক হস্তক্ষেপ নিয়ে আরবদের বিশেষ স্পর্শকাতরতা রয়েছে। ইরাকের অভিজ্ঞতা থেকেই এটা হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ২০০৩ সালে পাশ্চাত্যের সামরিক বাহিনী ইরাক দখল করে; কিন্তু সাদ্দামকে উৎখাতের পর পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে রাখতে পারেনি পুরোপুরি। ফলে সে দেশের কয়েক লাখ লোককে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। কায়রোর আরব লীগের বৈঠকে বিদ্রোহীদের ওপর হামলা থেকে গাদ্দাফিকে নিবৃত্ত রাখতে লিবিয়ার আকাশসীমায় বিমান চলাচল নিষিদ্ধের ব্যাপারে বিবেচনার কথা বলা হলেও পাশ্চাত্যের সরাসরি সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করা হয়েছে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV