Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

লিবিয়ায় জিম্মিদশা থেকে মুক্তি পাচ্ছে ৪৫০ বাংলাদেশী

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: February 24, 2011 | 12:56 AM

দীন ইসলাম: লিবিয়ার বেনগাজি দারনায় আটক থাকা ৪৫০ বাংলাদেশীকে জিম্মি দশা থেকে মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বেনগাজি দারনার কমিউনিটি সেন্টার থেকে ত্রিপোলির একটি লেবার ব্যারাকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে নিয়োগকারী কোরিয়ান কোম্পানি ‘অওন কনস্ট্রাকশন’। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কয়েক জন শীর্ষ স্থানীয় কর্মকর্তা ও জিম্মি থাকা কয়েক জন বাংলাদেশী জানিয়েছেন, গতকাল লিবিয়াতে সকাল হওয়ার পর থেকেই তাদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়। ওই সময় অওন কনস্ট্রাকশনের দু’জন প্রতিনিধি উপস্থিত থেকে বিষয়টি দেখভাল করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্মি বাংলাদেশীরা সুস্থ আছেন। তবে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে বেনগাজি দারনার দূরত্ব ১৩০০ কিলোমিটার। এ সময়ে যাতে কোন ধরনের দুর্ঘটনার মুখোমুখি হতে না হয় এজন্য নেয়া হয়েছে ব্যবস্থা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন লিবিয়ায় জিম্মি বাংলাদেশীদের সম্পর্কে সবিস্তারে অবহিত হন। ওই দেশের বাংলাদেশ দূতাবাসে কর্মরত প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকী বিষয়টি সম্পর্কে তাকে অবহিত করেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান ও যুগ্মসচিবসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অওন কনস্ট্রাকশনের গোপনীয় শেয়ার রয়েছে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফির পরিবারের। এটা জেনেই লিবিয়ার নাগরিকরা ওই কোম্পানির বিভিন্ন প্রকল্পে গত কয়েক দিন হামলা চালিয়েছে। হামলা চালানোর পর অনেক বাংলাদেশী নিরাপদ আশ্রয়ে যেতে পারলেও ৪৫০ জন বাংলাদেশী একটি কমিউনিটি সেন্টারে জিম্মি হন। ওই ব্যারাকে বাংলাদেশী শ্রমিকের পাশাপাশি ভিয়েতনাম, কোরিয়া ও থাইল্যান্ডের শ্রমিকরা থাকতেন। এখন সবাইকে মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ওদিকে জিম্মিদশা থেকে মুক্তির প্রক্রিয়া শুরু হওয়ায় জিম্মি বাংলাদেশীদের তীব্র খাবার সঙ্কট আপাতত নেই বললেই চলে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV