Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

লিবিয়ায় সামরিক হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ৯ স্টেটে বিক্ষোভের ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: March 23, 2011 | 1:54 AM

বাংলা প্রেস (নিউইংল্যান্ড): কংগ্রেসের সাথে কোনো আলোচনা না করে লিবিয়ায় সামরিক হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ৯ স্টেটে বিক্ষোভের ঘোষণা দিয়েছে যুদ্ধবিরোধী একটি সংগঠন। ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সমালোচকদের কেউ কেউ বলছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য লিবিয়া তেমন গুরত্বপূর্ণ নয়। তাই সেখানে সামরিক হস্তক্ষেপ ঠিক হয়নি। এটা ওবামার রাজনৈতিক ভুল সিদ্ধান্ত।লিবিয়ায় সামরিক হামলার কঠোর সমালোচনা করেছেন উদারপন্থী একদল ডেমোক্র্যাট সদস্য। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন পররাষ্ট্রনীতি-সংক্রান্ত একদল বিশ্লেষক। তাঁদের অভিমত হচ্ছে, যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য লিবিয়া তেমন গুরুত্বপূর্ণ দেশ নয়। তাই দেশটিতে হামলা করা ঠিক হয়নি। চীন, রাশিয়া ও আরব লিগও লিবিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন হামলার সমালোচনা করেছে। তবে ওবামা লিবিয়ায় সামরিক হামলার সমর্থনে জোরালো বক্তব্য দিয়ে যাচ্ছেন। যুদ্ধবিরোধী একটি সংগঠন লিবিয়ায় হামলার প্রতিবাদে লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ নয়টি অঙ্গরাজ্যে বিক্ষোভের ঘোষণা দিয়েছে। বৈদেশিক-সম্পর্কবিষয়ক কাউন্সিলের সদস্য জেমস লিন্ডেসি বলেছেন, লিবিয়ায় হামলা চালিয়ে ওবামা খুব বড় রাজনৈতিক ঝুঁকি নিয়েছেন।সিনেটর রিচার্ড লুগার বলেছেন, হামলার আগে অনেক বিষয় নির্ধারণ করা উচিত ছিল। গাদ্দাফির পর লিবিয়ায় কী ঘটবে, কারা ক্ষমতায় আসবেন, এগুলো ঠিক না করেই সেখানে হামলা চালানো হয়েছে। কাজের কাজ না করে ওবামা শুধু বাগাড়ম্বর করে যাচ্ছেন। জেরল্ড নাডেলার, ডোনা এওয়ার্ড, বারবারা লিসহ একদল উদারপন্থী ডেমোক্র্যাট সদস্য প্রেসিডেন্টের হস্তক্ষেপের ব্যাপারে সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অবশ্য লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের সমর্থন করেছেন রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন। তিনি বলেছেন, লিবিয়ার বিরোধীদের সাহায্যের ক্ষেত্রে ওবামা অনেক দেরি করে ফেলেছেন। পাঁচ দিনের লাতিন আমেরিকা সফরে থাকা প্রেসিডেন্ট ওবামা লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের পক্ষে জোরালো যুক্তি দিয়ে যাচ্ছেন। চিলিতে বক্তৃতার সময় তিনি বলেন, গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে প্রস্তাব পাস করেছে, তা বাস্তবায়নের জন্যই মার্কিন সামরিক শক্তি প্রয়োগ করা হচ্ছে। তাঁরা দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির সেনাদের হামলা থেকে বেসামরিক লোকজনকে রক্ষা করতে চান। গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করাও তাঁদের লক্ষ্য। সমালোচনার মুখে ওবামা গত সোমবার কংগ্রেসের কাছেও একটি চিঠি পাঠিয়েছেন। তাতে তিনি উল্লেখ করেন, জাতিসংঘ-সমর্থিত বহুজাতিক বাহিনীর অন্য সদস্যদের কাছে তাঁরা খুব দ্রুত ও নিষ্ঠার সঙ্গে সেনা কমান্ডের দায়িত্ব হস্তান্তর করবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV